Advertisement

জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে কোন এক সময়ে এ হত্যার ঘটনা ঘটায়। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী আব্দুল মজিদ পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গাঁওকান্দিয়া ইউনিয়নের শাহপুর গ্রামের গৃহবধূ খাজিদা আক্তারকে তাঁর স্বামী প্রায় সময় মারধর করত। মারধরের বিষয়টি মুঠোফোনে পিতাকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে আরো বেশি মারধর করেন মজিদ। গতকাল সোমবার দিবাগত স্ত্রীকে বেদম মারপিট করে মজিদ শ্বাসরোধ করে হত্যা করে। বসতঘরের পিঁছনে মেরা গাছের নিছে মৃত মরদেহটিকে ফেলে রাখে রাতেই বাড়িতে থেকে পালিয়ে যায় মজিদ।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।  মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  নিহতের বড় ভাই বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.