Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা চলতি অর্থবছরেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি
শিক্ষা

চলতি অর্থবছরেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি

By Saiful IslamAugust 12, 2021Updated:August 12, 20212 Mins Read

চলতি অর্থবছরেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি

Advertisement
জুমবাংলা ডেস্ক : চলতি অর্থবছরেই নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দও রয়েছে এমপিওভুক্তির জন্য। অনলাইনে আবেদন নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘নীতিমালা হয়ে গেছে। আমি আশা করেছিলাম আগেই পারবো। কিন্তু চিন্তা যতদ্রুত এগিয়ে যায়, বাস্তবায়ন তত দ্রুত করা যায় না। আমরা শিগগিরই করতে পারবো। করোনার কারণে বা অন্য কোনও কারণে বাস্তবায়ন না হওয়ায় যেসব শিক্ষকরা অবসরে যাচ্ছেন তাদের ক্ষতিটা তো হয়েই গেল। চলতি অর্থবছরেই এমপিওভুক্তি সম্ভব। আমাদের অর্থ বরাদ্দও আছে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ২৩ অক্টোবর একযোগে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। তবে শর্ত পূরণ করতে না পারায় এসব প্রতিষ্ঠানের দু-একটি প্রতিষ্ঠান বাদ পড়েছে বলে জানায় মন্ত্রণালয়।

এরপর ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনের জন্য ২০২০ সালের নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি কার্যক্রম পিছিয়ে পড়ে। চলতি বছর মার্চ মাসে এমপিও নীতিমালা সংশোধন করা হয়। এরপর করোনা পরিস্থিতির কারণে আরও পিছিয়ে যায় এমপিওভুক্তির কার্যক্রম। সংশোধিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় নতুন এমপিওভুক্তিতে শর্ত শিথিল করা হয়। আর নতুন নীতিমালা অনুযায়ী সফটওয়ার আপডেট করারও প্রয়োজন পড়ে। নতুন নীতিমালা অনুযায়ী এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়ার কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়।

২০২১ সালের সংশোধিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় মেট্রোপলিটন সিটি, জেলা শহর, পৌরসভা ও মফস্বল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আলাদা শর্ত দেওয়া হয়। গ্রামাঞ্চল ও চরাঞ্চলসহ পিছিয়ে পড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শর্ত শিথিল রাখা হয়। ২০১৮ সালের নীতিমালায় এমপিওভুক্তিতে সবার জন্য একই রকম শর্ত ছিলো।

এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডার হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে মোট ৩৯ হাজার ৯২টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে দেশে এমপিওভুক্ত কলেজ রয়েছে ৪ হাজার ৭টি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ১৯ হাজার ৮৪৭টি, মাদ্রাসা রয়েছে ৯ হাজার ৩৪১টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৫ হাজার ৮৯৭টি। আর বর্তমানে দেশে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজারের বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

July 4, 2026
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

Madrasha

জাল সনদে এমপিওভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa