জুমবাংলা ডেস্ক: সারাদেশে প্রাথমিক শিক্ষকদের চলতি বছরের বদলি কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে এ বছর নতুন করে কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই।

বুধবার (২৬ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম-২০২৩ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ফলে বদলিসংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই। আগামী বছর আবারও যথাসময়ে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে।
প্রাথমিকে সহকারী শিক্ষক পদে তিন বিভাগে আবেদন শুরু

Advertisement

জানা যায়, তদবির, ঘুষবাণিজ্য সর্বোপরি শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, চলতি বছর মার্চ মাস থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষকদের বদলি অনেকটা হয়রানিমুক্ত হয়েছে। প্রথম ধাপে আন্ত-উপজেলা, দ্বিতীয় ধাপে আন্তজেলা এরপর আন্তবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সর্বশেষ আন্তসিটি করপোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে চলতি বছরে আর কোনো বদলি কার্যক্রম হবে না।

এ বিষয়ে শিক্ষকদের কোথাও যোগাযোগ না করার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবার বিসিএসের প্রিলিতে যেসব বিষয়ের প্রশ্ন করা হবে এসএসসি মানের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.