Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করল চাঁদপুরের নাফিস
শিক্ষা স্লাইডার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করল চাঁদপুরের নাফিস

By Hasan Majorমার্চ 18, 2023Updated:মার্চ 18, 20232 Mins Read

Advertisement
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিস উল হক সিফাত। এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগেই তিনি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) স্নাতকে ভর্তির সুযোগ পেয়েছেন।

বুধবার (১৫ মার্চ) এমআইটি থেকে পাঠানো এক ই–মেইলে নাফিসের ভর্তির সুযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে চাঁদপুরসহ সারাদেশের শিক্ষাঙ্গনে।

শিক্ষক মা-বাবার সন্তান নাফিস। থাকেন চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় ভাড়া বাসায়। নাফিসের বাবা মো. নাসির উদ্দিন মতলব রয়মনেনসা মহিলা কলেজের শিক্ষক। আর মা কামরুন নাহার হাজীগঞ্জ মডেল কলেজে শিক্ষকতা করেন। নাফিসের গ্রামের বাড়ি একই জেলার মতলব দক্ষিণের নওগাঁ গ্রামে।

আজ (১৭ মার্চ) সকালে চাঁদপুর সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে নাফিসকে ফুল দিয়ে বরণ নেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নাফিসের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘নাফিস শুধু চাঁদপুরের নয়, পুরো বাংলাদেশের গর্ব। কারণ, নাফিস এ দেশের মুখ উজ্জ্বল করেছে। আমি সব সময় তার পাশে থাকব। আশা করি, সামনের দিনগুলোতে সে আরও এগিয়ে যাবে।’

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস বলেন, ‘নাফিস খুবই মেধাবী ছাত্র। সে আমাদের কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র। এ বছর সে এইচএসসি পরীক্ষার্থী। নাফিস এমআইটিতে চান্স পেয়েছে। খুব কোয়ালিফাইড হলে ওই ছাত্র এইচএসসি পাস করলো কি করলো না- বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অনেক ক্ষেত্রে সেটি মুখ্য বিষয় নয়। তাদের কাছে মেধাই গুরুত্ব পায়। অতি মেধাবীদের তারা এভাবেই বেছে নেয়।’

তিনি বলেন, ‘নাফিসের এ অর্জন দেশের জন্য গর্বের বিষয়। কারণ, কতটা মেধাবী হলে এখনও একটি ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেনি অথচ তাকে এমআইটিতে ভর্তি হওয়ার জন্য ইনভাইট করা হয়েছে।’

নাফিস এর আগে ২০২২ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে (আইওআই) বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় এমআইটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ কীভাবে অর্জন হলো- এমন প্রশ্নের জবাবে নাফিস জুমবাংলাকে বলেন, ‘কোনো কিছুই আসলে অসম্ভব নয়। চেষ্টা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। ওরা আসলে দেখতে চায় পড়ালেখায় কতটা ভালো, মানুষ হিসেবে কেমন, কোনো বিষয়ে আগ্রহ আছে কিনা শিক্ষার্থীর, কীভাবে সমস্যার সমাধান করছে ইত্যাদি।’

তিনি আরও বলেন, ‘আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার। সেই লক্ষ্য নিয়ে আমি সব সময় বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতাম। এ ছাড়া আমি সব সময় বিখ্যাত ব্যক্তি ও গুণি স্যারদের অনুসরণ করতাম।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

জুন 12, 2026
সম্পর্ক জোরালো

অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সম্পর্ক জোরালো করবে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

জুন 12, 2026
নাগরিকত্ব ত্যাগ

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

জুন 12, 2026
Latest News

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

সম্পর্ক জোরালো

অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সম্পর্ক জোরালো করবে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

নাগরিকত্ব ত্যাগ

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

সুখবর

বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সুখবর

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষা

শিক্ষা খাতে ইতিহাসের সবথেকে বড় বাজেটের প্রস্তাব

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

addin

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

National University is a public collegiate university

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa