Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চাকরি করেন স্ত্রী, ৩ বছর ধরে অফিস করেন স্বামী
বরিশাল বিভাগীয় সংবাদ

চাকরি করেন স্ত্রী, ৩ বছর ধরে অফিস করেন স্বামী

By Shamim RezaOctober 14, 2019Updated:October 14, 20193 Mins Read
Advertisement

448080_169
জুমবাংলা ডেস্ক : নিয়োগ পেয়েছিলেন স্ত্রী, কিন্তু টানা তিন বছর ধরে অফিসে স্ত্রীর চেয়ার-টেবিলে বসেই অফিস করেন স্বামী শুভ সিকদার (গোল চিহ্নিত ব্যক্তি)। ছবি : সংগৃহীত।
পিআইও অফিসে চাকরি পেয়েছিলেন ঝুমুর রাণী। কিন্তু কর্মস্থলে যোগদানের পর একদিনের জন্যও অফিসে দেখা যায়নি তাকে। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ তিন বছর। এই দীর্ঘ তিন বছর ধরেই ঝুমুর রাণীর স্বামী শুভ সিকদার স্ত্রীর কর্মস্থলে স্ত্রীর চেয়ারে বসেই প্রক্সি দিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার পিআইও অফিসে। এদিকে অফিসে কেবল স্ত্রীর প্রক্সি নয়, রাঙ্গাবালী পিআইও অফিসের ঘুষের লেনদেনও হয় ঝুমুর রাণীর স্বামী অভিযুক্ত শুভ সিকদারের মাধ্যমে।

বিষয়টি নিয়ে অনেকের ক্ষোভ থাকলেও পিআইও’র স্নেহধন্য হওয়ায় অভিযুক্ত শুভ বা তার স্ত্রী ঝুমুর রাণীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। স্ত্রীর কর্মস্থলে স্ত্রীর চেয়ার-টেবিলে বসে প্রক্সি দিয়েই অভিযুক্ত শুভ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মানুষ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৬ আগস্ট সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে ঝুমুর রাণীকে রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কার্য সহকারী পদে নিয়োগ দেয়া হয়। কিন্তু যোগদানের তিন বছরে একদিনের জন্যও অফিস করেনি ঝুমুর। তার বদলে প্রকাশ্যে তার স্বামী শুভ সিকদার দায়িত্বপালন (স্ত্রীর প্রক্সি) করে আসছেন। ওই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমারের স্নেহভাজন হওয়ার অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও এই ঘটনার কোনো প্রতিবাদ করেন না।

এদিকে স্ত্রীর বদলে অফিস করার ছাড়াও পিআইও অফিসের সকল ঘুষ লেনদেন হয় এই শুভর হাত ধরে হয় বলে অভিযোগে বলা হয়। পিআইও’র কাজ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের ফাইলপত্র থাকে শুভর আয়ত্তে। উপজেলাবাসীর কাছে শুভ এখন ‘দ্বিতীয় পিআইও’ বা ‘কমিশন পার্সন’ হিসেবে পরিচিতি লাভ করেছে। ঘুষ লেনদেনসহ নানা অপকৌশল-অপকর্মে শুভর দক্ষতা থাকায় বিগত দিনের কর্মকর্তারাও ব্যবস্থা নেয়নি এই শুভর বিরুদ্ধে। টিআর, কাবিখা, টাবিকাসহ নানা প্রকল্পের বরাদ্দ পেতে প্রথমে শুভর প্রত্যয়ন নিতে হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরো বলা হয়- সকল উন্নয়ন প্রকল্প থেকে পিআইও অফিসের ঘুষ লেনদেন হয় শুভর মাধ্যমে। ইউনিয়ন ঘুরে ঘুরে ঘুষের এই অর্থ সংগ্রহ করে থাকেন শুভ। ২০১২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পিআইও তপন কুমার ঘোষ রাঙ্গাবালীতে চাকরিরত আছেন। তপন কুমার পিরোজপুর থেকে রাঙ্গাবালীতে আসার সময় শুভকে সাথে নিয়ে যোগদান করেন তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, শুভ আমাদের অফিসের কর্মকর্তা বা কর্মচারী না হলেও সে আমাদেরকে হেল্প করে। তার স্ত্রী যদি অফিসে না এসে থাকে তাহলে আপনারা তার বিরুদ্ধে নিউজ করে দিন। আমার কোনো আপত্তি নেই।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাশফাকুর রহমান জানান, ‘স্ত্রীর চাকরিতে স্বামীর প্রক্সি দেয়ার কোনো নিয়ম নেই। এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ। আমরা তদন্ত করে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.