Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা চালু হচ্ছে মাদরাসাভিত্তিক শিক্ষা কর্মসূচি, ৬০৬০ জনের চাকরির সুযোগ
শিক্ষা

চালু হচ্ছে মাদরাসাভিত্তিক শিক্ষা কর্মসূচি, ৬০৬০ জনের চাকরির সুযোগ

By Saiful IslamFebruary 17, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পর নতুন করে সারাদেশে মাদরাসাভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত স্থানে এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে চায় সরকার।
চালু হচ্ছে মাদরাসাভিত্তিক শিক্ষা কর্মসূচি, ৬০৬০ জনের চাকরির সুযোগ

Advertisement

এ প্রকল্পের সুবিধাভোগী হবে অধিকাংশই সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী। ইতোপূর্বে প্রতিষ্ঠিত মোট এক হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। দেশের ৫০৫টি উপজেলায় মাদরাসাগুলো স্থাপন করা হয়। মাদরাসাভিত্তিক এই শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে ছয় হাজার ৬০ জনের চাকরির সুযোগ তৈরি হবে।

সরকার স্বীকৃত সনদধারী আলিয়া ও কওমি মাদরাসা থেকে উত্তীর্ণ আলেমদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এসব মাদরাসা স্থাপন করা হয়েছে। দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এখাতে সরকার ৫০৭ কোটি ৮৫ লাখ টাকা খরচ করবে। ইসলামিক ফাউন্ডেশন চলতি সময় থেকে ২০২৫ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সংশ্লিষ্ট উপজেলায় লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেবেন ডিসি ও ইউএনওরা।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা বিভাগ) হাজেরা খাতুন বলেন, এবার সারাদেশে নতুন করে মাদরাসাভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করা হবে। ফলে একদিকে শিক্ষার হার বৃদ্ধি পাবে, অন্যদিকে ছয় হাজার ৬০ জন শিক্ষিত ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে।

প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য
সুবিধাবঞ্চিত শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে। এর মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি ও দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পাবে। আরবি ভাষা শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি ও মানবসম্পদ তৈরি করার ক্ষেত্রে এটি অবদান রাখবে। প্রকল্পের মাধ্যমে সরকার কর্তৃক স্বীকৃত সনদধারী আলিয়া ও কওমি মাদরাসা থেকে উত্তীর্ণ আলেমদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। একইসঙ্গে দেশের সব উপজেলায় কোনো ধরনের অবকাঠামোগত ব্যয় ছাড়াই জনগণের অংশগ্রহণের মাধ্যমে ইতোপূর্বে প্রতিষ্ঠিত মোট এক হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকল্প মেয়াদে মোট আট লাখ ৮৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করা হবে। এছাড়া এক লাখ ৪১ হাজার ৪০০ জন শিক্ষার্থীকে ইবতেদায়ি উত্তীর্ণের সনদপত্র প্রদান করা হবে।

এসব উদ্দেশ্য সামনে রেখে প্রকল্প নিতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। প্রস্তাবিত দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার মাধ্যমে প্রথম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

প্রকল্পে দারুল আরকাম মাদরাসার সাধারণ শিক্ষকদের মাসিক সম্মানি ভাতা বাবদ ১২ হাজার ৫০০ টাকা এবং প্রধান শিক্ষককে ১৩ হাজার টাকা দেওয়া হবে। অপরদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় বিদ্যমান ইবতেদায়ি মাদরাসাসমূহে জুনিয়র শিক্ষকদের জন্য মাসিক দুই হাজার ৩০০ টাকা সম্মানি দেওয়া হবে। এছাড়াও ইবতেদায়ি প্রধানদের জন্য দুই হাজার ৫০০ টাকা হারে সম্মানি দেওয়া হবে।

বাংলাদেশের যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে এ প্রকল্পের মাধ্যমে মসজিদভিত্তিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে অন্তর্ভুক্ত করা হবে। ওইসব এলাকায় প্রাথমিক শিক্ষার প্রচলিত কারিকুলাম অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা হবে। শিশু, ঝরে পড়া শিক্ষার্থী, কর্মজীবী শিশু, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং অন্যদের শিক্ষার জন্য প্রকল্পটি নেওয়া হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Poli

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি

July 6, 2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

July 5, 2026
Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

July 5, 2026

Latest News

Poli

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa