Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চিলাহাটি-হলদিবাড়ি রুটে নেপাল ভুটানের ট্রেনও চলাচল করবে
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

চিলাহাটি-হলদিবাড়ি রুটে নেপাল ভুটানের ট্রেনও চলাচল করবে

By Hasan MajorSeptember 24, 2021Updated:September 24, 20212 Mins Read
Advertisement

নীলফামারী প্রতিনিধি: চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে শুধু বাংলাদেশ-ভারতের ট্রেন চলাচল সীমাবদ্ধ থাকবে না। এ পথ দিয়ে নেপাল ও ভুটানের ট্রেনও চলাচল করবে।

আজ (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন ও ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এই তথ্য জানান রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী।

তিনি বলেন, চিলাহাটি-হলদিবাড়ি রেলপথের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে।

ভারতীয় সহকারী হাইকমিশনার চিলাহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষের চলাচল, এ পর্যন্ত এই রেলপথ দিয়ে ভারত থেকে আমদানি করা মালপত্র, ভারতীয় ট্রেন এখানে প্রবেশের পর কীভাবে ফিরে যায়- সেসব বিষয় পর্যালোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী কাস্টম অফিসের রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজার রহমান এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

দীর্ঘ ৫৬ বছর পর ১ আগস্ট চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে আবারও চালু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। ১৯৪৭ সালের ১৫ আগস্ট পাক-ভারত বিভক্তের পরও এ পথে রেল চলাচল চালু ছিল। সে সময়ে এ পথে দুই দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করতো যাত্রী ও মালবাহী ট্রেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয় দুই দেশের মধ্যে রেল চলাচল।

২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। চলতি বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত কূটনেতিক সম্পর্কের ৫০ বছর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই সময় ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ঢাকা থেকে নিউজলপাইগুড়ি পর্যন্ত আন্তঃদেশীয় যাত্রীবাহী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন। যাত্রীবাহী ট্রেনটি উদ্বোধন করা হলেও করোনা পরিস্থিতি যাত্রীবাহী ট্রেনের চাকা আপাতত থামিয়ে রেখেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

February 3, 2026
বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

February 2, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
Latest News
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.