জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চোখের সামনে ছেলের মৃত্যু দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাতেমা বেগম (৭৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। প্রায় একই সময়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে শামছুল মিয়া (৫৫) মারা যান। এ খবর শোনার সঙ্গে সঙ্গে তার মা ফাতেমা বেগমও মারা যান।

এ ঘটনার পর এলাকার লোকজনের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে স্বাস্থ্যকর্মী গিয়ে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরে মুশুরিয়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, আমি স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁজ নিয়েছি মৃত শামছুল দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। আর চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শামসুলের মা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ তালুকদার জানান, মুশুরিয়া গ্রামের মৃত তালেবর মিয়ার ছেলে শামছুল মিয়া বেশকিছু দিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন আগে বাড়িতে চলে আসেন। সোমবার দুপুর ১২টার দিকে আরও অসুস্থ হয়ে তিনি মারা যান। চোখের সামনে ছেলের এ মৃত্যু সহ্য করতে না পেরে মা ফাতেমা বেগম মারা যান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.