নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় আবু নাসিম (৩৫) ও মো. আশিক (২৮) নামের দুই যুবককে চোর সন্দেহে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

চোর সন্দেহে ২ যুবককেগণধোলা, পুলিশে সোপর্দ

Advertisement

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র বাকালি। এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কড়িহাতা ইউনিয়নের নামা টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নাসিম কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্ৰামের মো. মনির হোসেনের ছেলে ও আশিক তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্ৰামের মৃত আলাউদ্দিনের ছেলে।

এসআই তপন চন্দ্র বাকালি বলেন, এলাকাবাসী চোর সন্দেহে দুজনকে আটক করে। দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে পাশে এক বাড়িতে পূজা হচ্ছিল। এলাকার প্রায় সবাই ওইখানে চলে গেছে। হঠাৎ করে খবর আসে এলাকায় কিছু লোক ঢুকেছে। পরে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে অতীন্দ্র পালের গোয়ালঘরের পাশে এসে দুজনকে পাওয়া যায়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির কথা স্বীকার করেন। এরই মধ্যে এলাকার কয়েকজন তাঁদের মারধর করে। পরে ঘটনাটি থানা-পুলিশকে জানালে ভোরের দিকে দুজনকে থানায় নিয়ে যায়।

সূত্র আরো জানায়, বর্তমানে কৃষকের ভয়ংকর আতঙ্ক গৃহপালিত পশু গরু চোর। এলাকাবাসী মিলে দুজনকে ধরতে পেরেছে। বাকিরা পালিয়ে গেছে। দুজনের কাছ থেকে কাটার এবং বিভিন্ন ধরনের মলমজাতীয় জিনিস পাওয়া গেছে।

আটককৃত নাসিমের বাবা মো. মনির হোসেনের বলেন, আমার ছেলে তার পরিবার নিয়ে আড়াল এলাকায় থাকে। ওইখানে সে বসবাস করে। যেখানে চুরির ঘটনা ঘটেছে, এটা তারই পাশে। ঘটনার রাতে পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে চোর সন্দেহের ধাওয়া দেয়। সে ভয়ে দৌড় দিলে এলাকাবাসী ধরে তাকে মারধর করে পুলিশে দেয়।

পরিত্যক্ত জমিতে মিলল শিশুর মরদেহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google