Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ছাগল নিয়ে সংঘর্ষ! প্রতিবেশীর দায়ের কোপে যুবকের মৃত্যু
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

ছাগল নিয়ে সংঘর্ষ! প্রতিবেশীর দায়ের কোপে যুবকের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 9, 20202 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ছাগল নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিবেশীর দায়ের কোপে মনিরুজ্জামান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের পৌর শহরের নওধার গ্রামের লেকেরপাড় নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এ সময় গুরুতর আহত হন নিহতের বাবাসহ ওই পরিবারের তিন সদস্য। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের নওধার গ্রামের লেকেরপাড় নামক এলাকার রইছ উদ্দিন মাস্টারের একটি ছাগল ছানা পাশের বাড়ির আনোয়ার হোসেন আনুদের আঙিনায় গেলে লাঠির আঘাতে পা ভেঙে ফেলে আনুর স্ত্রী। ছাগলের পা ভাঙার ঘটনায় দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ। সংঘর্ষকালে আনোয়ার হোসেনের ছেলে এনামুল, আরিফুল, শরিফুল, আশরাফুল ও কাউছারসহ অন্যরা রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। সংঘর্ষে গুরুতর আহত হন রইছ উদ্দিন মাস্টার, মাস্টারের ছেলে মনিরুজ্জামান, মাসুদুজ্জামান বাচ্চু ও মেয়ে নার্গিস আক্তার।

পরে প্রতিবেশী ও স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে রইছ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।

ওই ঘটনায় আনোয়ার হোসেন, তার ছেলে এনামুল, আরিফুল, শরিফুল, আশরাফুল ও কাউছারকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। তাদের মধ্যে আশরাফুল ও কাউছার পুলিশি প্রহরায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই খুনের ঘটনায় রোববার সন্ধ্যায় নিহতের ভাই মাসুম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে মনিরের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি মাহমুদুল হাসান জানান, তুচ্ছ ঘটনায় মনিরুজ্জামান খুনের ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
Latest News
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa