Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ঢাকা

ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

By Saiful IslamSeptember 5, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকার সাভারে সংবাদ প্রকাশের জের ধরে দুই সংবাদকর্মীর চিত্র ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করায় ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ছাত্রলীগ

Advertisement

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন ভুক্তভোগী সংবাদকর্মী সোহেল রানা।

রোববার দুপুরে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিউল আলম সোহাগের ভাই সামিউল আলম শামীম ওরফে এসএ শামীম, পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহিম ইসলাম উৎস, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সৌরভ, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ রবিন, ছাত্রলীগের বর্তমান সভাপতি জিহাদ হাসান, ওয়ার্ড সভাপতি তাসিন আহমেদ রায়হান, ৫নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান দিপু, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইমন মাতাব্বর, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক এসএ আশিক, ছাত্রলীগকর্মী এসএ শাওন, মায়া আরা, কৌশিক আলম জিসান, শাহরিয়ার হোসেন জয়, এ আর রিফাত, সজিবুল আলম সজীব, আরিয়ান শুভ, খাইরুল আনাম সুজন, রোমানিয়া প্রবাসী কামরুল ইসলাম ও সুমু পরতেছি নামে একটি ফেসবুক আইডি।

সোহেল রানা বলেন, পাথালিয়া ইউনিয়নের একটি বসতবাড়িতে ইউপি সদস্য শফিউল আলম সোহাগ তার বাহিনী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় ১০ আগস্ট অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে দুই সংবাদকর্মীর চিত্র ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট করে। পরে ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করি।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী সোহেল রানা ১৪ আগস্ট সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর নামে ২৫ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের নির্দেশনা আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বিদেশ ভ্রমণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa