ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। সবঠিক থাকলে আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যরা। এদিকে ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট!

জামায়াত জোট

Advertisement

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ- ২ (দিরাই শাল্লা) আসন থেকে নির্বাচন করে হেরে যাওয়া জামায়াত ইসলামীর আলোচিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’

একই কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে আসিফ বলেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

আরও পড়ুনঃ

কেমন থাকবে বসন্তের তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

এ ছাড়া, ঢাকা-১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান) তার ফেসবুক পোস্টেও ছায়া মন্ত্রিপরিষদ গঠনের কথা জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.