Advertisement

জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ-এর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য বাছাইকৃত ২৫ হাজার আবেদনকারীর এ তালিকা প্রকাশ করা হয়েছে।

মনোনীত আবেদনকারীরা আগামী ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত । ভর্তি সংক্রান্ত সকল তথ্য admission.jnu.ac.bd অথবা admissionjnu.info ওয়েবসাইট দু’টিতে পাওয়া যাবে।

উল্লেখ্য, গতবছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.