Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস জবির সেই ইমামকে নামাজ পড়ানোর অনুমতি
ক্যাম্পাস

জবির সেই ইমামকে নামাজ পড়ানোর অনুমতি

By Saiful IslamMay 31, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : দায়িত্বে অবহেলার অভিযোগ অব্যাহতি দেওয়া জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের (জবি) মসজিদের ইমাম মো. ছালাহ উদ্দিনকে শুক্রবার জুমার নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। জবির কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ছালাহ উদ্দিন জুমার নামাজ পড়িয়েছেন।

জবির সেই ইমামকে নামাজ পড়ানোর অনুমতি

Advertisement

অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আইনুল ইসলাম। তিনি বলেন, ইমাম মো. ছালাহ উদ্দিনকে সহকারী ইমামের সঙ্গে সমন্বয় করে নামাজ পড়াতে বলা হয়েছে। তবে তদন্ত চলমান থাকবে।

এর আগে জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় পাওয়ার ঘটনায় তদন্তের স্বার্থে তাকে ইমামতি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।তাকে অব্যাহতি দেওয়া হয়নি। এ বিষয়ে কোনো কোনো গণমাধ্যম খতিবকে অপসারণ করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে, যা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে গত ১৫ মে রাত ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর অবস্থানের ঘটনা ঘটে। এ বিষয়ে মসজিদের ইমামসহ (খতিব) সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার বিষয়ে তদন্তপূর্বক একটি নিরপেক্ষ প্রতিবেদন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কেন্দ্রীয় মসজিদ ও ইমাম ইস্যুতে একটি বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। তাই আমরা বিষয়টি স্পষ্ট করলাম। তদন্ত শুরু হওয়ায় মৌখিকভাবে ইমামকে নামাজ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছিল। অব্যাহতি দেওয়া হয়নি।

ঘটনাটি খতিয়ে দেখতে সোমবার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এ কে এম লুৎফর রহমানকে আহ্বায়ক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহকে সদস্যসচিব করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে ইমামকে অব্যাহতির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেন।

মিছিলটি শান্ত চত্বর হয়ে বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধায় শেষ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবির বিষয়ে কথা বলেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এদিকে ইমামের অব্যাহতির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, মূল ঘটনার সূত্রপাত গত ১৭ মার্চ থেকে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় সেদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে মসজিদের মিম্বরের পাশে নারী-পুরুষ সবাইকে এক সঙ্গে বসিয়ে বক্তব্য দিয়েছিলেন উপাচার্য সাদেকা হালিম। এ ঘটনার ছবি ভাইরাল হলে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। এ ঘটনায় কয়েকটি গণমাধ্যমের সংবাদকর্মীরা ইমামকে প্রশ্ন করলে বক্তব্য দেন ইমাম সালাহ উদ্দিন। বক্তব্যে মসজিদে নারী-পুরুষ একত্রে বসা ইসলামি বিধানের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। এরপর ইমামকে উপাচার্য দপ্তরে ডেকে নিয়ে তিরষ্কার করা হয়। এ ঘটনার জের ধরেই ইমামকে অব্যহতি দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের ধারণা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

May 31, 2026
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 24, 2026
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026

Latest News

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa