Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জমি লিখে না দেওয়ায় ছেলের পিটুনিতে শয্যাশায়ী বাবা
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

জমি লিখে না দেওয়ায় ছেলের পিটুনিতে শয্যাশায়ী বাবা

By Shamim RezaNovember 21, 20193 Mins Read

জমি লিখে না দেওয়ায় ছেলের পিটুনিতে শয্যাশায়ী বাবা

Advertisement
জুমবাংলা ডেস্ক : জমি লিখে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে তার বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। ডান হাতে সেলাই নিয়ে শয্যাশায়ী ওই বৃদ্ধ বাবা ও ছেলের ফের হুমকিতে ঘরবন্দি রয়েছেন মা। গত চারদিন আগে এ ঘটনা ঘটলেও আইনি সহায়তার জন্য বৃদ্ধ বাবা-মা থানায় যেতে পারছেন না। এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নেসর লতিফপুর গ্রামে।

তবে অভিযুক্ত ছেলে বলছেন, তার বাবা ছোট ভাইকে সকল সম্পত্তি লিখে দেওয়ার প্রতিবাদ করলে তাকে (ছেলে) মারতে উদ্যত হলে পড়ে গিয়ে আহত হয়েছেন। তিনি মারধর করেননি।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা রক্তাক্ত এক বৃদ্ধের ছবি দেখে এ প্রতিবেদক দুপুর দুইটার দিকে উপজেলার লতিফপুর গ্রামে যান। সেখানে গিয়ে দেখা যায় আবুদল জব্বার (৭০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৬৫) ঘরের দরজা বন্ধ করে ভেতরে শুয়ে বসে রয়েছেন। ডাকাডাকি করার পর বৃদ্ধ জব্বার দরজা খুলে দেন। তবে দরজা বন্ধ রাখার কারণ জানতে চাইলে প্রথমে তিনি ও তার স্ত্রী কোনো কথা বলতে রাজী হননি।

এক পর্যায়ে পরিচয় পেয়ে রোকেয়া বেগম বলেন, গত ছয়মাস আগে তার বড় ছেলে তরিকুল ইসলাম জমির অংশ লিখে দিতে হুমকি দেয়। দিতে না চাইলে তাকে ও স্বামীকে মারধর করে। পরে তিনি ভয়ে পাশের ইন্দারগাতি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে চলে যান। এ ঘটনায় তার স্বামী ওই সময় থানায় অভিযোগ দেন। পুলিশ বাড়িতে এসেছিল। কিন্তু সন্তান তাদের কাছে ক্ষমা চাইলে পরে আর থানা-পুলিশ করতে চাননি।

রোকেয়া বলেন, গ্রামের একটি মহল তার বড় ছেলে তরিকুলকে উসকে দিচ্ছে বাবার কাছ থেকে তার (ছেলে) ভাগের জমি লিখে নেওয়ার জন্য। কিন্তু লিখে দিলে ওই স্বার্থান্বেষী মহলটির কাছে জমি বেহাত হতে পারে। এই আশঙ্কা করে তার স্বামী ছেলেকে জমি লিখে দেয়নি। এটাই বাবা আবদুল জব্বারের অপরাধ। এ কারণে তরিকুল তাদের দুজনকে মারধর করে। ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায়।

বাবা আবদুল জব্বার বলেন, গত সোমবার তিনি বাড়ির সামনে গাছের পাতা জমা করতে থাকেন। এ সময় ছেলে তরিকুল তার কাছে গিয়ে ফের জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এতে তিনি কোনো কথা না বলে বাড়ির ভিতর চলে যেতে চাইলে তরিকুল পিছন দিক থেকে হাতে থাকা লাঠি দিয়ে আগাত করে। এ সময় প্রতিহত করতে চাইলে ডান হাতে আগাতে রক্ত বের হয়। পরে স্থানীয় একটি ফার্মেসিতে গেলে সেখানের চিকিৎসক একটি সেলাই করে সদরে হাসপাতালে যেতে পরামর্শ দেন।

তিনি আরো বলেন, নিজের নিরাপত্তার কারণে তিনি না গিয়ে বাড়িতেই আছেন।

আবদুল জব্বারের বড় মেয়ে তাহমিনা আক্তার বলেন, আব্বা রফিুকুলকে তার ভাগের চাইতেও বেশি জমি লিখে দিয়েছে। নিজেকে বঞ্চিত মনে করে বড় ভাই তরিকুল ইসলাম ক্ষুদ্ধ হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।

আবদুল জবারের ছোট ছেলে রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সম্পত্তি বেহাত হয়ে যাবার আশঙ্কায় তার বাবা তার নামে কিছু জমি লিখে দিয়েছেন। এই অবস্থায় তিনি (বাবা) যদি ফেরত চান সেই জমি ফেরত দিয়ে দেবেন। কিন্তু এ কারণে তার বড় ভাই তার বাবা-মায়ের সাথে এ ধরনের আচরণ করতে পারে না। তিনি মনে করেন কেউ তাকে উসকানি দিয়ে এসব করাচ্ছে।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মনসুর আহাম্মাদ বলেন, ওই বৃদ্ধ-বৃদ্ধা আইনি সহায়তা চাইলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : কালেরকণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa