Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রথমবারের মত সমগ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হলো একটি বিশেষ ও চিত্তাকর্ষক প্রতিযোগিতা “পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড”।

শনিবার (২৭ জানুয়ারি) ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘NUSDF Bangladesh’ আয়োজিত দিনব্যপী এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে অংশগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদের মধ্যে সেরা ১০ জন ফাইনালিস্টদের নিয়ে আয়োজিত হয় এই গ্র্যান্ড ফিনালে। ভিন্ন ধরনের এই আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল দক্ষ ও সুপরিচিত ট্রেইনার দ্বারা ৫টি বিশেষ পাবলিক স্পিকিং ওয়ার্কশপ।

বিচারক এবং উপদেষ্টা হিসেবে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, ও টিভি উপস্থাপক ফেরদৌস বাপ্পি, সাবেক আরজে ও সংবাদ উপস্থাপক রাশেদ ইমাম, নাহিদ আহসান এবং রাইসুল হক চৌধুরি। আর সমগ্র এই আয়োজনের পাওয়ারড বাই স্পন্সর হিসেবে ছিল ব্রাইট স্কিলস।

বিজয়ীর ট্রফি ও প্রাইজ মানি জিতেছেন মুক্তা আক্তার; প্রথম রানার-আপ হয়েছেন ফাতেমা জহুরা ইকরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন সাবিহা নাসির মিম।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রিয়াজ হোসেন বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই গঠিত হয়েছে ‘NUSDF Bangladesh’। আর সেই লক্ষ্যকে এগিয়ে নিতেই অনুষ্ঠিত হয়েছে “পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড” প্রতিযোগিতা। আমার বিশ্বাস, আগামী সময়গুলোতেও আমরা এভাবেই সারা দেশব্যপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এমন অনেক আয়োজন অব্যাহত রাখব এবং উন্নত ক্যারিয়ার গড়ার অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবো”

প্রাথমিকে শিক্ষক নিয়োগ, প্রবেশপত্র ডাউনলোড না হলে করণীয়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.