Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস জাবিতে কবরের ওপর আপত্তিকর অবস্থায় প্রেমিকাসহ কনস্টেবল আটক!
ক্যাম্পাস

জাবিতে কবরের ওপর আপত্তিকর অবস্থায় প্রেমিকাসহ কনস্টেবল আটক!

By Saiful IslamFebruary 28, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যকার সেলিম আল দীনের কবরের ওপর আপত্তিকর অবস্থায় প্রেমিকাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবিতে কবরের ওপর আপত্তিকর অবস্থায় প্রেমিকাসহ কনস্টেবল আটক!

Advertisement

রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে নাট্যকার সেলিম আল দীনের কবরের ওপর থেকে তাদের আটক করা হয়।

আটক পুলিশ কনস্টেবলের নাম ইমরুল হাসান শুভ। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার শিমড়া ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার জেলার উখিয়া থানায় কর্মরত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল ইমরুল হাসান শুভ তার প্রেমিকাকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন। পরে কেন্দ্রীয় মসজিদের পাশে নাট্যকার সেলিম আল দীনের কবরের ওপর তাদের আপত্তিকর অবস্থায় দেখে শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এসময় বাকবিতণ্ডার একপর্যায়ে এক শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। পরে শিক্ষার্থীরা তাদের আটক করে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখায় খবর দেয়।

আটক ইমরুলের প্রেমিকা জানান, তার বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলায়। তিনি সাভারের ইমান্দিপুর থাকেন এবং সেখানে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন।

এই তরুণী বলেন, ‘আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি বিয়ে করার জন্য। আমাদের দীর্ঘ চার বছরের প্রেম, তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। আজকে আমরা কাজী অফিসে যাওয়ার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসি। তখন আমরা না জেনে সেলিম আল দীন স্যারের কবরের বেদিতে বসেছিলাম। তখন আমাদের এই অবস্থায় কিছু শিক্ষার্থী এসে জিজ্ঞেসাবাদ করে। ইমরুলের সঙ্গে এখানকার শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, কেন্দ্রীয় মসজিদের পাশে মারামারির খবর পেয়ে আমরা সেখানে যাই। তখন দেখি শিক্ষার্থীরা ওই দুজনকে ঘিরে রেখেছে। পরে জানা যায় শিক্ষার্থীরা তাদের কবরের ওপর আপত্তিকর অবস্থায় ধরেছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরুল নিজেকে পুলিশের কনস্টেবল পরিচয় দিয়েছেন। আমাদের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদের প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারা তাদের মতো করে ব্যবস্থা নেবে। আমরা এখন মুচলেকা নিয়ে তাদেরকে তাদের অভিবাবকের কাছে দিয়ে দেবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa