জুমবাংলা ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন খেলোয়াড় সৃষ্টি এবং নতুন নতুন স্টেডিয়াম তৈরি, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিসহ নানাকাজ করেছে।

Advertisement

রবিবার (২৪ নভেম্বর) বিকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে ভেন্যু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সারাদেশের ১০টি ভেন্যুতে চলছে এই টুর্নামেন্ট। আগামী ৩০ নভেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে হবে চট্টগ্রাম ভেন্যুর খেলা।

মাহবুবের রহমান শামীম বলেন, আমরা মনে করি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে পুনরায় সারাদেশে ক্রীড়ার জাগরণ ঘটেছে। ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয় রণাঙ্গনে সম্মুখসারির যোদ্ধা হিসেবে এনে দিয়েছেন স্বাধীনতা। তাই চট্টগ্রামের মানুষের সঙ্গে রয়েছে শহীদ জিয়ার আত্মার সম্পর্ক।

তিনি আরও বলেন, চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা হবে এটি খুবই খুশির খবর। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। দীর্ঘদিন ধরে ঘুনে ধরা ক্রীড়াজগতে প্রাণের সঞ্চার হয়েছে।

নিজেকে দেখে ভেঙে পড়তেন সোনম কাপুর

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, কমিটির সদস্য ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক শাহ আলম, মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক শওকত আজম খাজা, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক আহমেদুল আলম রাসেল, সংস্কৃতি উপ-কমিটির সদস্য সচিব এম এ মুছা বাবলু প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.