নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত (২৫) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকার একটি সিএনজি পাম্পের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মরদেহ

Advertisement

থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী খান মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওই যুবকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশ খবর পাঠায় স্থানীয়রা। পরে পুলিশ ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তাঁর মাথা থেঁতলে গেছে। তাঁর পরিচয় শনাক্তে সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পৃথক দুইটি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহর আঙুলের ছাপ সংগ্রহ করেন।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বাস চাপায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

কালীগঞ্জ পৌরসভা: মেয়র লাপাত্তা, নাগরিক সেবা ব্যাহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google