নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক নারী আইনজীবীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মরদেহ

Advertisement

মৃত ওই আইনজীবীর নাম আসমা আক্তার (৩০)। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকার মিরাশপাড়া এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে। গাজীপুর জজ কোর্টের আইনজীবী ছিলেন তিনি।

পুলিশের উপপরিদর্শক (এসআই) আরফান আলী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমা আক্তার পেশায় একজন নারী আইনজীবী। আজ সোমবার সন্ধ্যায় আসমা নিজ কক্ষে ঢুকে কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে রাতে পরিবারের অন্য সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। এ সময় তাঁর কোনো সাড়া না পেয়ে ওই কক্ষের দরজা খুললে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তাঁর ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে মৃত্যুর খবরটি পুলিশকে জানানো হলে তারা হাসপাতাল থেকে আসমার মরদেহটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

টঙ্গীতে যাত্রী ছাউনি নির্মাণের সময় শ্রমিকের মৃত্যু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google