নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

Tongi (1)

Advertisement

মৃত ওই শ্রমিকের নাম মিজানুর রহমান (৩১)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা শহীদ মিয়ার ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, মিজানুর রহমান একজন নির্মাণ শ্রমিক। তিনি টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের কাজ করতেন। মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে মিজানুর ওই যাত্রী ছাউনির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত কাজ করতে গিয়ে নিয়ে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নারী আহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google