Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গীর উত্তর-পূর্ব অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টঙ্গীর কামু বাহিনীর প্রধান গ্রেপ্তার

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে ভোরে গাজীপুর জেলার বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফেরেন ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামি কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই তিনি টঙ্গীর উত্তর পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই গড়ে তোলেন সন্ত্রাসী ‘কামু বাহিনী’। এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের প্রতিশব্দ ছিল কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে দুটি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।

গাজীপুর মহানগরী দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আকবর আলী মুন্সি বলেন, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেপ্তার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।

গত ২৮ নভেম্বর আজকের পত্রিকায় ‘কামু বাহিনী ফিরে আসায় কাঁপছে উত্তর পূর্ব টঙ্গী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তারপর থেকেই কামু পলাতক ছিলেন। আজ সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

কালীগঞ্জে চৌকিদার প্যারেড ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google