রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) বিকালে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত ছিলেন ঢাকা–৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লা। বিকাল চারটার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা দলটির প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই সেই স্লোগানে কিছুক্ষণের জন্য কণ্ঠ মেলান দুই বিদেশি নাগরিক। যাদের একজন নারী ও অন্যজন পুরুষ।

জামায়াত প্রার্থী

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে ২২ জানুয়ারি। এর ধারাবাহিকতায় সোমবার মিটফোর্ড এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও দোকানপাটে গিয়ে ভোট প্রার্থনা করেন মো. এনায়াত উল্লা। গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রচারণায় ভালো সাড়া মিলছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে। তার দাবি, ভোটাররা আগের শাসকদের আর দেখতে চান না।

মিটফোর্ড এলাকার বেশির ভাগ অংশই বাণিজ্যিক এলাকা হওয়ায় গণসংযোগের সময় এনায়াত উল্লা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে সমর্থন চান। এ সময় তার সঙ্গে থাকা কর্মীরা ধারাবাহিকভাবে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিতে থাকেন। হঠাৎ করেই মিছিলের সামনে এসে দুই বিদেশিকে সেই স্লোগানে অংশ নিতে দেখা যায়।

বিদেশিদের এমন অংশগ্রহণ নজরে আসতেই প্রার্থী মো. এনায়াত উল্লা তাদের কাছে এগিয়ে যান এবং তিনিও কিছুক্ষণ তাদের সঙ্গে স্লোগানে অংশ নেন।

আরও পড়ুনঃ

বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

এ ঘটনায় আশপাশে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পুরুষ পর্যটক জানান, তারা যুক্তরাজ্যের নাগরিক এবং বাংলাদেশে ভ্রমণে এসেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.