
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ এ দাবি জানান। এসময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাত, সাঈদ আহমেদ, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের ৫ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো:
১. দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে।
২. মাহমুদুর রহমানসহ সব মজুলম সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করতে হবে।
৩. মিথ্যা মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেফতার করতে হবে।
৪. দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে।
৫. ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



