du_attack_copy

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

তিনি অভিযোগ করেন, হামলার সময় ছাত্রদল নেতাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছাত্রলীগ। এ সময় একজন সাংবাদিক মারাত্মকভাবে আহত হন এবং তার মোবাইলও সনজিতের অনুসারীরা ছিনিয়ে নিয়ে গেছে।

এদিকে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলের সাবেক সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন। তিনি বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হাকিম চত্বরে মাই টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় ৭-৮ জন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদল টিএসসিতে চলে আসলে সনজিতের অনুসারী কমপক্ষে ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদলকে মারধর করে।

এদিকে পেশাগত দায়িত্ব পালন করার সময় ছাত্রলীগের হামলায় কমপক্ষে তিনজন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানের কান ফেটে যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘ছাত্রলীগের ঢাবি সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। আমরা এর বিচার দাবি করছি।’

এ বিষয়ে কথা বলতে সনজিত চন্দ্র দাসকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সূত্র : আলোকিত বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.