হবিগঞ্জ জেলার চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি তার বাৎসরিক আয় ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা উল্লেখ করেছেন।

তাহেরীর বার্ষিক আয়

Advertisement

হলফনামা থেকে জানা যায়, তাহেরী ব্যাংক আমানত থেকে মুনাফা হিসেবে পেয়েছেন ২২ হাজার ৮৯২ টাকা। বাকি আয় এসেছে ব্যবসা ও কৃষিখাত থেকে। স্থাবর-অবস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় উল্লেখ করা আয় ও সম্পদের হিসাব অনুযায়ী, তার স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদ নেই। তবে, নিজের নামে ৩১ ভরি স্বর্ণসহ প্রায় ৭০ লাখ ৪ হাজার ৮৯২ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন তিনি।

স্বর্ণ ছাড়া অন্যান্য অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, হাতে নগদ ৪১ হাজার ২৮৬ টাকা, ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা এবং ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ও উপহার। স্থাবর সম্পদ হিসেবে এলাকায় তার নামে রয়েছে ২৪৬ শতক জমি।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাহেরীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি বিচারাধীন এবং একটি চার্জশিটের অপেক্ষায়। তিনি নিজেকে শিক্ষাগত যোগ্যতায় আলিম পাস হিসেবে উল্লেখ করেন।

হবিগঞ্জ-৪ আসনে ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে ২ লাখ ৪০ হাজার ৯০ জন পুরুষ এবং ২ লাখ ৭১ হাজার ১৮০ জন নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন দুজন।

আরো পড়ুন:

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

জাতীয় সংদসের এই আসনে বিএনপির এস এম ফয়সল, খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের, এবি পার্টির মোকাম্মেল হোসেন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, বাসদের মো. মুজিবুর রহমান, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন ও মো. মিজানুর রহমান চৌধুরীসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.