Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার তেহরানে রাইসি’র জানাযা আজ, ইমামতি করবেন খামেনি
আন্তর্জাতিক স্লাইডার

তেহরানে রাইসি’র জানাযা আজ, ইমামতি করবেন খামেনি

By Hasan MajorMay 22, 20242 Mins Read

তেহরানে রাইসি’র জানাযা আজ, ইমামতি করবেন খামেনি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র জানাযা আজ তেহরানে অনুষ্ঠিত হবে।

সাবেক প্রেসিডেন্টের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক শোকার্ত মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

শোক মিছিলের আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাযা পরিচালনা করবেন।

রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ আরও সাত কর্মকর্তার জানাযা অনুষ্ঠিত হচ্ছে।
নিহত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানিয়ে রাজধানী তেহরান নানা ধরনের ব্যনারে ছেয়ে গেছে।

রাজধানীবাসীকে ফোনে পাঠানো ম্যাসেজে শেষযাত্রা ও জানাযায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে রাজধানীতে একদিকে যেমন সাবেক প্রেসিডেন্টকে ‘সেবার শহীদ’ বলে অভিনন্দন জানিয়ে বিশাল ব্যানার উঠছে, অপরদিকে তার বিরোধীরা ‘সুবিধাবঞ্চিতদের সেবককে বিদায়’ বলে ব্যানার উড়াচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, রাইসি’র শেষ যাত্রায় বিদেশী বিশিষ্টজনরাও অংশ নেবেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে এই শেষ যাত্রা শহরের কেন্দ্রস্থল এনঘেলাব স্কোয়ারে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো শোকার্ত মানুষ শামিল হন।

তাবরিজ থেকে রাইসি ও তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানের মরদেহ ইরানের মধ্যাঞ্চলের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। সেখানেও তাঁদের জানাজা হয়। পরে রাইসি ও আবদোল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে আসা হয়।

ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে রাইসির জন্ম ও বেড়ে ওঠা। আগামীকাল বৃহস্পতিবার সেখানেই তাঁর দাফন কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, সদ্য প্রয়াত প্রেসিডেন্ট রাইসিআজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।

সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারাতাবরিজে ফিরছিলেন।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কিন্তু অন্য দু’টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

দুর্ঘটনার পর পরই ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। এ কাজে ৭৩টি উদ্ধারকারী দল অংশ নেয়। কিন্তু ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে বিঘিœত হয়।

শেষ পর্যন্ত ইরানের রেডক্রিসেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজ পায়। দুর্ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর সোমবার সকালে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে রাইসিসহ হেলিকপ্টারের সকল আরোহীর মৃত্যু নিশ্চিত করা হয়।

রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসি (৬৩) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাকে ব্যাপকভাবে খামেনির উত্তরসূরি ভাবা হতো।

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের নেপথ্য কারণ নিয়ে যা জানা গেল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa