Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ‘দাবি না মেনে তুমিও গদিতে থাকতে পারবা না’
Bangladesh breaking news জাতীয়

‘দাবি না মেনে তুমিও গদিতে থাকতে পারবা না’

By Tarek Hasanনভেম্বর 24, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাবেক সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, “রিকশা শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রত্যাহার করতে হবে এবং তাদের জীবন-জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে সিদ্ধান্ত কাল কোর্টে হোক বা না হোক, আজই সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন। যদি এটি না হয়, তবে আমি বলছি, যেমন তারা বলে ‘সংস্কার না করে নির্বাচন দেব না,’ তেমনি রিকশা চালকদের দাবি না মেনে তুমিও গদিতে থাকতে পারবে না।”

Advertisement

আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গত জুলাই আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে। আপনারা ছাত্রদের গণঅভ্যুত্থান দেখেছেন কিন্তু শ্রমিকদের গণঅভ্যুত্থান দেখেননি। তারা সমস্ত শোষকের বারোটা বাজিয়ে দেবে। পাড়ায় পাড়ায় কমিটি বানান, শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন। রিকশা ড্রাইভার, গার্মেন্টসের শ্রমিক ও খেত মজুররা অর্থাৎ যারা মেহনত করে খায় তাদের সবার কাছে খবর পৌঁছায় দেন। এর সরকার, তার সরকার, ওর সরকার কত সরকার দেখেছি— আগামী দিনে ইনশাল্লাহ গরীব মানুষের সরকার হবে। ডিসি, এসপি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মিলিটারি অফিসার, জোয়ান, পুলিশ বাহিনী সবাই হবে এই সংগ্রামের সৈনিক। তাদের ভেতর থেকেই আমরা এই রাষ্ট্রকে গড়ে তুলবো। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না।

রিকশা চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, হাইকোর্টের খবরা-খবর আপনারা শুনেছেন। শুধু আমি একটা কথা বলবো, বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। এটা করা হলে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠবে। আপনারা লড়াই করতে থাকেন। আইনসিদ্ধ ভাবে আমরা লড়াই করছি। এই লড়াই এগিয়ে নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো।

ছাত্র সমাজকে উদ্দেশ্য করে সিপিবির সাবেক সভাপতি বলেন, আমি ডাকসুর ভিপি ছিলাম। আপনারা কেউ রিকশা চালকদের সঙ্গে বেয়াদবি করবেন না। আপনার বাবার বয়সী রিকশা চালককে তুই তোকারি করে কথা বলা চলবে না। মেহনতি মানুষকে মর্যাদা দিতে শেখেন। যারা পরিশ্রম করে দেশ গড়ে তুলেছে, তাদের সম্মান জানান। ভুলে যাবেন না এই গণঅভ্যুত্থান একজন লোকের তৈরি না। এটা হলো সমস্ত ছাত্রের জনতার গণঅভ্যুত্থান। সেখানে রিকশাওয়ালার রক্ত আছে, গার্মেন্টস শ্রমিকের রক্ত আছে। বৈষম্য বিরোধীর কথা বলে মধ্যবিত্তের রাজত্ব কায়েম করলে বৈষম্য দূর হবে না। আপনাদের কথায় ও কাজের মিল আছে কিনা, সেই প্রমাণ আমরা দেখতে চাই। কোনও ছাত্র যদি রিকশাওয়ালার প্রতি অবিচার করে— যেভাবে আমরা হাসিনার গুন্ডাবাহিনীকে নিবৃত করেছি, একই ভাবে তাদেরও আমরা নিবৃত রাখার জন্য আপ্রাণ ব্যবস্থা করব।

এরআগে, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রতন বলেন, একজন বিচারপতির মৃত্যুবরণের জন্য আজকে রায় হবে না। আমাদের তারা বলেছেন, আগামীকাল তারা এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। ডিএমপি থেকে বলা হয়েছে কোন রাস্তায় কীভাবে চলা যাবে তা জানাবে। চালকদের উদ্দেশ্যে আমরা এটাও বলতে চাই, নিয়ম মেনে রিকশা চালাতে হবে। লেন মেনে চালাতে হবে। সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে গাড়ি (রিকশা) চালাতে হবে।

বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ

এদিকে বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় জড়ো হয় হাজারো ব্যাটারিচালিত রিকশা চালকরা। বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। মিছিল হাজারো ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এসময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার কর, করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে প্রেসক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। প্রেস ক্লাবের সামনে একটি পিকআপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন 15, 2026
বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

জুন 15, 2026
Latest News
ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

চাষী আলম

ঘরে এসেছে নতুন অতিথি, আপ্লুত চাষী আলম

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

সোনার দাম

দেশের বাজারে সোনার দামে আবারও বড় লাফ

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa