Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি শিক্ষক মাসুদ রানা
ক্যাম্পাস পজিটিভ বাংলাদেশ

দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি শিক্ষক মাসুদ রানা

By ABM MannanFebruary 22, 20233 Mins Read
সেরা কৃষি উদ্ভাবক হিসেবে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি শিক্ষক মাসুদ রানা
সেরা কৃষি উদ্ভাবক হিসেবে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি শিক্ষক মাসুদ রানা
Advertisement

এম আব্দুল মান্নান,জুমবাংলা: সেরা কৃষি উদ্ভাবক হিসেবে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং এন্ড পোস্ট হার্ভেস্ট টেকনোলোজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মাসুদ রানা (পলাশ)।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক জমকালো আয়োজনের মাধ্যমে সারাদেশ থেকে কৃষি সংশ্লিষ্ট ১০টি বিভাগে মোট ১০ জনকে ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। সকলের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট, এক লক্ষ টাকা এবং এসিআই এর পক্ষ থেকে গিফট প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এ্যানি ভেন লিওয়েন, কাজী মিডিয়ায় পরিচালকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ সহ কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মহা পরিচালকগণ।

সহকারী অধ্যাপক মো: মাসুদ রানা বাংলাদেশে প্রথম বারের মত দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে গুনগত মানের মাছের ভাসমান খাদ্য তৈরীর মেশিন (SAU Feed Mill-01) উদ্ভাবন করেছেন। যার মাধ্যমে দিনে ১ টন পর্যন্ত খাবার তৈরী করতে পারবেন ছোট ও মাঝারী খামারিরা। উদ্ভাবিত যন্ত্রটি খাবারের চাহিদা কমানোর পাশাপাশি উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যন্ত্রটিতে এডভান্সড মিলিং টেকনোলজি ব্যবহার করায় এটি একইসাথে ভাসমান ও ডুবন্ত খাবার তৈরি করতে পারে,যা একদিকে যেমন মাছের খাদ্য উৎপাদন খরচ কমাবে অন্যদিকে স্বল্প খরচে গুনগত মানের খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের মেশিনটি ব্যবহার সম্প্রসারিত করা হলে খামারিরা অধিক মুনাফা অর্জন করতে পারবে।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে মাসুদ রানা বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এ দেশের সিংহভাগ মানুষ কৃষির উপর ভর করে জীবিকা নির্বাহ করে। স্বাধীনতা পরবর্তী সময়ে এ দেশের কৃষি তথা মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য। বাংলাদেশ কৃষিজ পন্য উৎপাদনে আজ বিশ্বে রোল মডেলে পরিনত হয়েছে, একসময় দেশের এক তৃতীয়াংশ মানুষ দিনে দু-বেলা পেট ভরে খেতে পারত না কিন্তু আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। এক দিকে যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে অন্যদিকে এ সেক্টরে সৃষ্টি হয়েছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান। কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে। সেই ভালোলাগায় যখন কোন সম্মাননা পাওয়া যায় তখন সেটা হয়ে উঠে অত্যন্ত আনন্দের ও গর্বের। আমাকে সেরা কৃষি উদ্ভাবক হিসেবে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করায় দীপ্ত টিভি ও এসিআই কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নজরুল ইসলাম সহকারী অধ্যাপক মো: মাসুদ রানাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য যে, এ বছর ১০টি ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠান কে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে। পুরস্কাপ্রাপ্ত অন্যরা হলে সেরা কৃষি উদ্যোক্তা পুরুষ মো: এমরান হোসেন, সেরা কৃষি উদ্যোক্তা নারী তানিয়া পারভীন, সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক মো: আক্কাচ খাঁন, সেরা গুছ কৃষি/সমবায় কৃষি বড়হাট ময়নামতি কৃষক দল, সেরা ফলবাগানী মো: মফিজুর রহমান, সেরা গবাদি পশুর খামারি নাহার ডেইরি লিমিটেড, সেরা পোল্ট্রি খামারি মো: তোফাজ্জল হোসেন, সেরা সবজিচাষী মো: আবুল ফজল, সেরা মৎস্যচাষী মালতি গাইন।

অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সম্প্রচার করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    May 31, 2026
    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    May 24, 2026
    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    May 24, 2026

    Latest News

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

    বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

    তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    বেরোবি

    গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

    চবি ছাত্রদল

    সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

    বেরোবি

    মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

    স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

    বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

    প্রফেসর ড. আনিসুর রহমান

    বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa