Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দুইদিনের ‘অভিযানে’ পিটিয়ে মারা হলো ৫০ শেয়াল
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

দুইদিনের ‘অভিযানে’ পিটিয়ে মারা হলো ৫০ শেয়াল

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 19, 20202 Mins Read
দুইদিনের ‘অভিযানে’ পিটিয়ে মারা হলো ৫০ শেয়াল
Advertisement
জুমবাংলা ডেস্ক : বানের জলে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন এলাকা। উঁচু সড়ক কিংবা বন্যাকবলিত এলাকা ছেড়ে অনত্র আশ্রয় নিচ্ছেন মানুষ। যারা বাঁধে কিংবা উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন, তাদের অনেককে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। এটাই এখন জামালপুরের বন্যার্ত মানুষের বাস্তবতা।

ভয়াবহ এ বন্যায় শুধু মানুষ নয়, বিপদে পড়েছে অন্য প্রাণীরাও। চারিদিকে থৈ থৈ পানির কারণে তীব্র খাদ্য সংকটে পড়েছে এসব প্রাণী। খাবারের খোঁজে ওরা হাজির হচ্ছে মানুষের আবাসস্থলগুলোয়।

জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যাকবলিত মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার কারণে বাড়িঘরের পেছনের বাঁশঝাড়ে, ঝোঁপঝাড়ে আশ্রয় নিচ্ছে শিয়াল, গুঁইসাপ, বেজি আর বনবিড়াল। ক্ষুধা সহ্য করতে না পেরে আশ্রয় নেওয়া এসব প্রাণী বাড়ির গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর ধরে খাচ্ছে। এতে লোকজন বিরক্ত ও ক্ষুব্ধ।

শুক্রবার সকালে দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজারে লাঠিসোটা নিয়ে জড়ো হন একদল তরুণ। তাদের উদ্দেশ্য- বাড়ির আশেপাশে ঝোঁপঝাড়ে আশ্রয় নেওয়া এসব পশু নিধন। তারা বাঁশের ঝাড়ে, ঝোঁপ-জঙ্গলে হানা দেন। সারাদিন সব পশুগুলোর লুকানোর জায়গায় হানা দিয়ে, খুঁজে খুঁজে ওদের হত্যা করতে শুরু করেন।

তাদের এই পশু নিধন অভিযান চলে শনিবার বিকেল পর্যন্ত। দুইদিনে প্রায় অর্ধশত শেয়াল পিটিয়ে মারেন তারা। এ সময় একটি বনবিড়ালকেও হত্যা করা হয়। এরপর মৃত প্রাণীকে তারা সড়কে সারিবদ্ধভাবে ফেলে রেখে উল্লাস করতে থাকেন!

ওই নৃশংসতার ছবিসহ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। এসব বন্য প্রাণী হত্যার সঙ্গে জড়িত এক তরুণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা নিজেদের অনিরাপদ বোধ করেছি। বাড়ির গৃহপালিত পশুর ওপর ওরা আক্রমণ করছে। বাড়িতে শিশু, ছোট বাচ্চারাও থাকে- তাই পশুগুলো ওদের আক্রমণ করতে পারে, এই আতঙ্কে এ কাজ করেছি।’

দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানিয়েছেন, বন্যপ্রাণী হত্যার বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ধরনের কাজ না করার জন্য এলাকাবাসীকে সচেতন করতে জনপ্রতিনিধিদের অনুরোধ জানিয়েছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026

Latest News

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa