Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একদিনে
ক্যাম্পাস শিক্ষা

দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একদিনে

By Saumya SarakarFebruary 24, 20242 Mins Read

দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একদিনে

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি)। একই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় (প্রিলিমিনারি পরীক্ষা) বসছেন ভর্তিচ্ছুরা। এর মাধ্যমে একদিনে দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বেলা ১১টা ১৫মিনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ঢাবির কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য এবার আবেদন জমা পড়েছে সবচেয়ে বেশি। আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ২৭৮ জন শিক্ষার্থী। এছাড়া বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ১৩১ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী।

এদিকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রিলিমিনারি পরীক্ষা) অনুষ্ঠিত হবে। আর মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। পরবর্তীতে এসব যোগ্যপ্রার্থী গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত এই বুয়েট ভর্তির ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন।

মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। এদিন মডিউল ‘এ’ এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও মডিউল ‘বি’ এর ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশ করা হবে।

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

June 24, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

June 24, 2026
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026

Latest News

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa