Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দেশাত্মবোধক গানে জাতীয় সেরা পুরস্কার পেলো নরসিংদীর শিবপুরের রাতিন
বিভাগীয় সংবাদ শিক্ষা

দেশাত্মবোধক গানে জাতীয় সেরা পুরস্কার পেলো নরসিংদীর শিবপুরের রাতিন

By Sibbir OsmanJune 21, 20222 Mins Read

নরসিংদী প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ দেশাত্মবোধক গানে (মাধ্যমিক শাখা) জাতীয় পর্যায়ে সেরা পুরস্কার পেয়েছে শিবপুরের শিশু শিল্পী ইফাত রাখিল রাতিন।

মঙ্গলবার (২১ জুন) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
শিবপুরের রাতিন

Advertisement

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ দেশাত্মবোধক গানে (মাধ্যমিক শাখা) জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী রাতিনের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।উল্লেখ্য ইফাত রাখিল রাতিন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ, ঢাকা বিভাগে দেশাত্মবোধক গানে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়।

এছাড়া রাতিন ঢাকা বিভাগে নজরুল সংগীতে দ্বিতীয় ও উচ্চাঙ্গসংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। রাতিন ২০২১ সালেও ঢাকা বিভাগে দেশাত্মবোধক গানে প্রথম হয়। তাছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ, ইফাত রাখিল রাতিন (মাধ্যমিক) শিবপুর উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।রাতিন লেখাপড়ার পাশাপাশি একজন ভাল গানের শিল্পীও বটে। সে সরকারীসহ বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে।

অনুষ্ঠানে রাতিনের পিতা শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল ও মাতা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সুরাইয়া জেসমিন উপস্থিত ছিলেন।

কুমিল্লায় এবার যমজ শিশুর জন্ম, নাম রাখা হলো পদ্মা-সেতু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa