Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল দেশের ঐশ্বর্য: ঘুরে আসুন বক্তারনগরের সাব বাড়ি থেকে
ট্র্যাভেল

দেশের ঐশ্বর্য: ঘুরে আসুন বক্তারনগরের সাব বাড়ি থেকে

By Yousuf ParvezOctober 11, 20242 Mins Read

বাংলাদেশজুড়ে বিভিন্ন জমিদারবাড়ির তথ্যগুলো পাওয়া ভীষণ মুশকিল। পরিত্যক্ত হলে আরও মুশকিল। তবে এই বাড়ির অবস্থা অল্প কিছুদিন পর কী রকম হবে, সেটি নির্ণয় করা দুষ্কর নয়। সাহেববাড়িই লোকমুখে হয়ে গেছে সাববাড়ি। বেশি দূরে নয়। ঢাকার অদূরে নবাবগঞ্জের বক্তারনগরে। বিরান এই জমিদারবাড়ি চুপি চুপি জানিয়ে যায় ইতিহাস। সাক্ষী হয়ে থাকে অতীতদিনের। সেটাও কম করে হলেও ১৫০ বছরের।

বক্তারনগরের সাব বাড়ি

Advertisement

বক্তারনগর গ্রামের এই জমিদারবাড়ির প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতার নাম কিছুই সঠিকভাবে জানা গেলো না। তবে বাড়ির নির্মানশৈলী দেখে এটিকে উনিশ ও বিশ শতকের বাড়ি বলেই অনুমেয়। রাস্তার অপর পাশের মসজিদটিরও সঠিক নির্মাণকাল জানা যায় না।

নিজের আগ্রহ থেকে কিছু তথ্য–উপাত্ত সংগ্রহ করার তাগিদ অনুভব করি। অল্প যা কিছু পাওয়া গেল, তা হলো, এই জমিদারবাড়ি সম্পর্কে মোহাম্মদ মাহমুদ আলি তাঁর ‘পূর্ববঙ্গের জমিদারবাড়ি’ বইতে লিখেছেন, আনুমানিক ১৭৫০ সালের দিকে শাহবুদ্দিন শাহ এই জমিদারির গোড়াপত্তন করেন। জমিদারবাড়ির আয়তন উল্লেখ করা রয়েছে পাঁচ বিঘা। সুলতান শাহবুদ্দিন শাহের মৃত্যুর পর জমিদারি পরিচালনা করেন তাঁর ছেলে। তবে বইতে তাঁর ছেলের নাম উল্লেখ নেই।

গালিব রহমান খান, পেশায় ব্যাংকার হলেও ইতিহাসের প্রতি তাঁর অনুরাগ আছে। তিনি নবাবগঞ্জের ইতিহাস নিয়ে কাজও করেছেন। গালিব রহমানের অনুসন্ধান থেকে যেটুকু জেনেছি, তা হলো, ফয়জুন্নেসা নামক এক নারী এই জমিদারির প্রতিষ্ঠাতা। পরে তাঁর পালিত ছেলে আলী জান মিয়া জমিদারি পান। তাঁর ছেলে সৈয়দ উবায়দুল্লা শিকারীপাড়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন। উবায়দুল্লা সাহেবের ছেলে শাহাবুদ্দিন (খোকা মিয়া) সাহেব এই সম্পত্তির বর্তমান মালিক। অর্থাৎ এই এস্টেট এখনো মূল মালিকদের কাছে রয়েছে। তারপরও এটি কেন পরিত্যক্ত ও জীর্ণ, জানি না।

মসজিদের মূল দুয়ারে আমি একটি শিলালিপি দেখেছি। মসজিদের শিলালিপির ছবির পাঠোদ্ধার করেছেন তাহমিদাল জামি নামের একজন বিশেষজ্ঞ। সে মোতাবেক এই মসজিদের নির্মাতা ফয়জুন্নেসা নামক এক মহিলা। অর্থাৎ তথ্য–উপাত্তে মিল আছে। তবে শিলালিপির পাঠ অনুযায়ী ফয়জুন্নেসা তাঁর খালা জনাব হাসিনার কাছ থেকে জমিদারি লাভ করেন। শিলালিপির তথ্যমতে মসজিদের নির্মাণকাল ১৮৭০ সাল। তাহলে ধরে নিতে পারি, এই জমিদারবাড়ির নির্মাণ হয়তো সমসাময়িক কালের।

ঐতিহ্য ভ্রমণে একটু ইতিহাসে প্রবেশ করতেই হয়। ঢাকার অদূরে এই জমিদারবাড়ি দেখতে হলে কী করে যাবেন! ঢাকা থেকে নবাবগঞ্জে আসার অনেক পথ আছে। আমি কীভাবে এসেছি, সেটি বলছি। আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে, তাই মোহাম্মদপুর থেকে রিকশাযোগে বসিলায় গেছি।

সেখান থেকে সিএনজিতে চেপে বান্দুরা। তারপর বান্দুরা থেকে অটোরিকশায় বক্তারনগর গ্রামে পৌঁছেছি। পর্যটনস্থান হিসেবে বক্তারনগর গ্রাম খুব জনপ্রিয় কিংবা পরিচিত নয়। তাই অটোরিকশার চালককে কিছুটা বুঝিয়ে বলতে হয়, বক্তারনগর গ্রামের পুরোনো বাড়ি, ভাঙা বাড়ি, জমিদারবাড়ি দেখতে যাব। এ ছাড়া ঢাকার গুলিস্তান থেকে বাসে বান্দুরা অবধি আসা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa