Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে
ট্র্যাভেল

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

By Shamim RezaJanuary 8, 20262 Mins Read

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা ও ভ্রমণের স্বপ্ন এখন আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা বন্ড’ বা জামানত প্রথা চালু করেছে। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, বি১ (ব্যবসা) ও বি২ (ভ্রমণ) ভিসা পেতে হলে আবেদনকারীকে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ডলারের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ লাখ টাকারও বেশি, যা সাধারণ ভ্রমণপিপাসুদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

Advertisement

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার মেয়াদ শেষেও থেকে যাওয়ার (ওভারস্টে) প্রবণতা বেশি, তাদের নিয়ন্ত্রণ করতেই এই কঠোর পদক্ষেপ। সরকারি পরিসংখ্যানে বাংলাদেশিদের মধ্যে এই হার তুলনামূলক বেশি হওয়ায় বাংলাদেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এফ বা এম ভিসা এই নতুন নীতির আওতামুক্ত থাকছে।

ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর ব্যক্তিগত প্রোফাইল, আর্থিক অবস্থা ও বাংলাদেশে ফেরার নিশ্চয়তা পর্যবেক্ষণ করবেন। তার বিবেচনার ভিত্তিতেই ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের মধ্যে যেকোনো একটি অংক বন্ড হিসেবে নির্ধারণ করা হবে। এই অর্থটি মূলত একটি ‘ফেরতযোগ্য নিরাপত্তা আমানত’। অর্থাৎ, পর্যটক যদি নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসেন বা কোনো কারণে ভিসা পেয়েও ভ্রমণ না করেন, তবে তিনি পুরো টাকা ফেরত পাবেন। কিন্তু শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্রে থেকে গেলে এই মোটা অংকের অর্থ চিরতরে বাজেয়াপ্ত হবে।

নতুন এই বন্ডের আওতায় ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারা কেবল যুক্তরাষ্ট্রের তিনটি নির্দিষ্ট বিমানবন্দর—বোস্টন লোগান, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) এবং ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রবেশ ও বাহির হতে পারবেন। অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে তা বন্ডের শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে এবং অর্থ ফেরতের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে।

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের সঙ্গে স্ত্রীর শেষ কথা কী ছিল?

এই নতুন নীতি প্রবাসী ও ভ্রমণকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি সাধারণ পর্যটকদের ওপর বড় আর্থিক চাপ তৈরি করবে, অন্যদিকে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাতে এটি একটি কার্যকরী অস্ত্র হতে পারে ওয়াশিংটনের জন্য। ২১ জানুয়ারির পর থেকে যারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দাঁড়াবেন, তাদের পাসপোর্টের পাশাপাশি পকেটের জোরও এখন বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

আনারকলি

মোরগ–পোলাও থেকে আনারকলি: কক্সবাজারের খাবারের স্বাদু ভ্রমণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa