জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মাসের শেষ দিকে এটি তৈরি হতে পারে এবং ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এসব তথ্য জানা গেছে।

ডানা

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল জানিয়েছে, ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে ‘ডানা’ নামে পরিচিত হবে, নামটি কাতার থেকে দেওয়া হয়েছে। এটি বরিশাল বিভাগ ও ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে।

ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত করতে পারে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ভারতের আবহাওয়াবিষয়ক সরকারি সংস্থা আইএমডি জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলি ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির ইঙ্গিত দিয়েছে।

হামাসের নতুন প্রধান খালেদ মাশাল

তিনি আরও বলেন, বুধবার ইউরোপিয়ান আবহাওয়া মডেলের দেওয়া পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় গঠনের ৭০-৮০% আশঙ্কাকে নির্দেশ করে। ঘূর্ণিঝড় নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান আবহাওয়ার অফিসগুলো করা পূর্বাভাস অধিকাংশ সময়ই সত্য হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.