
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জ র্যাব-১২ নাটোর জেলার সিংড়া উপজেলার পিপুলসন গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে নকল মূর্তি ক্রয়-বিক্রয় করা প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি নকল মূর্তি, স্বাক্ষরকৃত স্ট্যাম্প, ৩টি চাকু, ১ টি চাপাতি এবং ১ টাকা মূল্যের ৪৭০টি কয়েন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে নাটোরের সিংড়া থানার পিপুলসন গ্রামের মৃত রুস্তম সরকারের ছেলে মো. শাহীন আলী, মো. জোরাবের ছেলে মো. রাশেদুল ইসলাম ও মান্নান সরকারের স্ত্রী মোছা. সুফিয়া বেগম।
অসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


