Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা নতুন নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে যেসব শর্ত
শিক্ষা

নতুন নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে যেসব শর্ত

By iNews DeskMarch 31, 20215 Mins Read

নতুন নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে যেসব শর্ত

Advertisement
জুমবাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের নামে খতিয়ান ও নামজারি করা নিজস্ব ভূমিতে অবকাঠামো এবং হালনাগাদ একাডেমিক স্বীকৃতি বা অধিভুক্তি থাকা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান গ্রেডিং করে এমপিও দেয়া হবে। গ্রেডিংয়ের শর্ত পূরণ না হলে এমপিওভুক্তির সুযোগ পাবে না। শহর এলাকার চেয়ে মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে গ্রেডিংয়ে শর্ত শিথিল করা হয়েছে। পাশাপাশি মহিলা কলেজ এমপিওভুক্তির গ্রেডিংয়ের শর্তও শিথিল করা হয়েছে।

এসব বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রোববার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালার শর্ত অনুযায়ী শহর এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তির জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে কমপক্ষে ১২০ শিক্ষার্থী থাকতে হবে। মফস্বল এলাকার প্রতিষ্ঠানে থাকতে হবে কমপক্ষে ৯০ জন।

শহর এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০০ শিক্ষার্থী থাকতে হবে। মফস্বল এলাকার জন্য এ সংখ্যা ১৫০ জন।

শহর এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থীসহ কাম্য শিক্ষার্থী ২৬০ জন। উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ) শুধু মানবিক বা ব্যবসায় শিক্ষা ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২৮০ জন। উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) মানবিক/ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৩৪০ জন।

উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) মানবিক, ব্যবসায় শিক্ষা ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৩৬০ জন। শহর এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দশম) মানব্কি, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৪২০ জন।

মফস্বল এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ট থেকে দ্বাদশ) শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২০০ জন। উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) শুধু মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২১০ জন। এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) মানবিক বা ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২৬০ জন। উচ্চ মাধ্যমিকের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২৭০ জন। উচ্চ মাধ্যমিকের মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৩২০ জন।

শহরে উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকতে হবে কমপক্ষে ৭০ জন, মহিলা কলেজের ক্ষেত্রে এ সংখ্যা ৬০ জন। উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) মানবিক বা ব্যবসায় শিক্ষা একটি বিভাগ থাকলে কাম্য শিক্ষার্থী ৯০ জন। মহিলা কলেজের ক্ষেত্রে ৭০ জন। উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) মানবিক/ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এ দুটি বিভাগ থাকলে ১৬০ জন, মহিলা কলেজের ক্ষেত্রে ১৩০ জন। উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) মানবিক, ব্যবসায় শিক্ষা এ দুটি বিভাগ থাকলে ১৮০ জন, মহিলা কলেজের ক্ষেত্রে ১৪০ জন। উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান তিনটি বিভাগ থাকলে কাম্য শিক্ষার্থী ২৫০ জন, মহিলা কলেজ হলে ২০০ জন।

মফস্বল এলাকার উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) শুধু বিজ্ঞান বিভাগের জন্য ৬০ জন, মহিলা কলেজ হলে ৫০ জন। উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) মানবিক বা ব্যবসায় শিক্ষা যেকোনও একটি বিভাগ থাকলে ৮০ জন, মহিলা কলেজ হলে ৬০ জন। উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) মানবিক ও ব্যবসায় শিক্ষা দুটি বিভাগ থাকলে কাম্য শিক্ষার্থী ১৬০ জন। মহিলা কলেজ হলে ১২০ জন। উচ্চ মাধ্যমিক কলেজে (একাদশ ও দ্বাদশ) মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান তিনটি বিভাগ থাকলে কাম্য শিক্ষার্থী ২২০ জন, মহিলা কলেজ হলে ১৭০ জন।

শহর এলাকায় স্নাতকে শুধু বিজ্ঞান বিভাগের জন্য ৩য় বর্ষ মিলে কমপক্ষে শিক্ষার্থী থাকতে হবে ৯০ জন। একাদশ-দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ১৬০ জন মিলে কাম্য শিক্ষার্থী মোট ২৫০ জন। মহিলা কলেজ হলে ২০৫ জন।

মানবিক ও ব্যবসায় শিক্ষা যেকোনও একটি বিভাগ থাকলে ৩য় বর্ষ ১২০ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে ১৬০ জন মিলে কাম্য শিক্ষার্থী ২৮০ জন। মহিলা কলেজ হলে ২২০ জন।

মানবিক/ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান প্রতি বিভাগে ন্যূনতম শিক্ষার্থীসহ দুটি বিভাগে ৩য় বর্ষ মিলে ২১০ জন থাকতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী থাকতে হবে ১৬০ জন। মোট কাম্য শিক্ষার্থী ৩৭০ জন।

স্নাতকে মানবিক ও ব্যবসায় শিক্ষা প্রতি বিভাগে ৩য় বর্ষ মিলে ১২০ জন করে ২৪০ জন থাকতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে থাকতে হবে ১৬০ জন। মোট কাম্য শিক্ষার্থী ৪০০ জন, মহিলা কলেজ হলে ৩১০ জন।

মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান তিনটি বিভাগ থাকলে ৩য় বর্ষ মিলে ৩৩০ জন শিক্ষার্থী থাকতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী থাকতে হবে ১৬০ জন। সব মিলিয়ে থাকতে হবে ৪৯০ শিক্ষার্থী। মহিলা কলেজ হলে ৩৮৫ জন।

স্নাতকে শুধু বিজ্ঞান বিভাগ থাকলে ৩য় বর্ষ মিলে ৭৫ জন শিক্ষার্থী থাকতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির ১৪০ জন মিলে মোট শিক্ষার্থী কাম্যতা ২১৫ জন। মহিলা কলেজ হলে ১৭০ জন।

স্নাতকে প্রতি বিভাগে মানবিক/ব্যবসায় শিক্ষা ৩য় বর্ষ মিলে থাকতে হবে ১০৫ শিক্ষার্থী। একাদশ ও দ্বাদশে ১৪০ জন মিলে মোট কাম্যতা ২৪৫ জন। মহিলা কলেজ হলে ১৮৫ জন।

কাম্য শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে ২০ নম্বর, কাম্য সংখ্যার পরবর্তী ২০ শতাংশ বৃদ্ধির জন্য ৫ নম্বর, কাম্য শিক্ষার্থী না থাকলে ০, তবে সর্বোচ্চ নম্বর ৩০।

কাম্য পরীক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে ২০ নম্বর, কাম্য সংখ্যার পরবর্তী প্রতি ১৫ জনের জন্য ৫ নম্বর, কাম্য পরীক্ষার্থী না থাকলে ০, তবে সর্বোচ্চ নম্বর ৩০।

কাম্য পাসের হার অর্জনের জন্য ২৫ নম্বর, কাম্য হারের পরবর্তী ১০ শতাংশ বৃদ্ধির জন্য ৫ নম্বর, কাম্য পাসের হার না থাকলে ০, তবে সর্বোচ্চ নম্বর ৩০।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa