Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নরসিংদী জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা শিবপুর উপজেলার শাহরুখ খান
বিভাগীয় সংবাদ

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা শিবপুর উপজেলার শাহরুখ খান

By Sibbir OsmanMay 19, 20222 Mins Read

নরসিংদী প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় পর্যায়ে রাজস্ব ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নরসিংদী জেলার শ্রেষ্ঠ ভূমি অফিসার হিসেবে নির্বাচিত হলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।

সততা, দক্ষতা ও সদাচারণের সাথে ভালো কাজ করে তিনি তার কর্মের ফল স্বরূপ নরসিংদীর শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন। তার এই শ্রেষ্ঠত্ব অর্জনে শিবপুরের মানুষও আনন্দিত।

নরসিংদী জেলার ৬টি উপজেলার ৬জন সহকারী কমিশনার (ভূমি) এর মধ্যে তিনি জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এক বার্তায় ভূমি মন্ত্রণালয় এ তথ্য জানান।

রংপুরের কৃতি সন্তান ৩৫তম বিসিএস প্রশাসনের চৌকস অফিসার শাহরুখ খান ১ বছর পূর্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে এই উপজেলায় যোগদান করেন।

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা শিবপুর উপজেলার শাহরুখ খান
ছবি: নিজ কর্মস্থলে মোঃ শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) শিবপুর, নরসিংদী
Advertisement

দায়িত্ব পালনকালে অল্প সময়ের মধ্যে শত ভাগ সততার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি অবৈধ শ্যালো ইন্জিন চালিত ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে বালু বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান,লালমাটির টেক-টিলা প্রাকৃতিক পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে অভিযান, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জমি উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং, করোনো প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার সহ বিনামূল্যে মাস্ক বিতরণ, মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধীকে বিভিন্ন মেয়াদী কারাদন্ড ও অর্থদন্ডের শাস্তি দিয়েছেন।

আর এসব ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। তিনি এর আগে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় এনডিসি হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।

শিবপুর উপজেলায় করোনাকালীন সে সময়ে কোভিট-১৯ মোকাবেলা ও গণসচেতনতায় নিরলস পরিশ্রম করে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। শিবপুরের সাধারণ মানুষ আজও তা স্মরণ করে।

জেলায় শ্রেষ্ঠ ভূমি অফিসার হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খানকে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, সাধারণ আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

আম ৩ টাকা কেজি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa