jora-shiv-mandir-satkhira-770x413

Advertisement

 

জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরা শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে আছে ‘ছয়ঘরিয়া জোড়া শিবমন্দির, নানা বৈচিত্র্যের টেরাকোটা ইটে নির্মিত ‘ছয়ঘরিয়া জোড়া শিবমন্দির। ১২২০ বঙ্গাব্দের ১ বৈশাখ মন্দিরদুটো নির্মাণ করেছিলেন ফকিরচাঁদ ঘোষ । দুটো মন্দিরই বর্গাকৃতি ১৫ফুট-৯ইঞ্চি এবং ১৫ফুট-৯ইঞ্চি মাপের ।

মন্দির দুটোর বিশেষত্ব হলো এর গায়ের টেরাকোটাগুলো বৈচিত্রময় । ফুল, লতা-পাতা, পরি, বাদক, অশ্বারোহী, দেবদেবী, হসিত্মরোহী ইত্যাদি চিত্রের এ টেরাকোটার কারণে পর্যটকরা ছুটে আসেন এখানে । বর্তমানে মন্দির দুটো পরিত্যক্ত অবস্থায় আছে, তবে কমতি নেই দর্শনার্থীর । সাতক্ষীরা জেলায় যতগুলো টেরাকোটা শিল্প আছে তার মধ্যে শ্রেষ্ঠ টেরাকোটার কাজ এই ‘ছয়ঘরিয়া জোড়া শিবমন্দির’-এ ।

কিভাবে যাবেনঃ

প্রথমে সাতক্ষীরা জেলা সদরে যেতে হবে। ঢাকার কল্যাণপুর, মালিবাগ ও গাবতলীসহ প্রায় সব বাসস্ট্যান্ড থেকে এসি-নন এসি পরিবহনে সাতক্ষীরা যাওয়া যায়। সাতক্ষীরা জেলা সদর থেকে বাস/রিকসা/ভ্যানে করে এখানে যাওয়া যায়। আনুমানিক ২০ টাকা ভাড়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.