Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা নামাজ পড়ে বের হতেই ছোবল দিল সাপ
বিভাগীয় সংবাদ রংপুর শিক্ষা

নামাজ পড়ে বের হতেই ছোবল দিল সাপ

By Shamim RezaAugust 5, 20192 Mins Read

নামাজ পড়ে বের হতেই ছোবল দিল সাপ

Advertisement
জুমবাংলা ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বেড়েছে বিষধর সাপের প্রকোপ। বিষধর সাপের দংশনের শিকার হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন এক শিক্ষার্থী। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে।

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ায় সময় বিষধর সাপের দংশনের শিকার হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মানিক মিয়া। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, শিক্ষক-কর্মকর্তা ডরমেটরি, আবাসিক হল, কেন্দ্রীয় মসজিদ রাস্তাসহ সর্বত্রই প্রতিনিয়ত দেখা মিলছে বিষধর সাপের। সাপ ছাড়াও বেড়ে গেছে শিয়াল-কুকুরের উপদ্রব। ফলে ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় মানিক মিয়ার স্যান্ডেলের ওপর একজোড়া সাপ অবস্থান করছিল। অসাবধনতা বসত স্যান্ডেলে পা দেয়া মাত্রই তার ডান পায়ের আঙুলে কামড় দেয় সাপ। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিন বিকেলেই শিক্ষক ডরমেটরির ভেতর থেকে বের হয় বিষধর কোবরা সাপ। পরে তা মারতে গিয়ে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম আঘাত পান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষসহ আরও একটি কক্ষে সাপ দেখা যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য তা তালাবদ্ধ রয়েছে।

ওই বিভাগের শাখা কর্মকর্তা এ কে এম রাহিমুল ইসলাম জানান, সাপের উপদ্রব বুঝতে পেরে কক্ষ দুটি সার্চ করলে ছয়-সাতটি সাপের বাচ্চা পাওয়া যায়। কিন্তু মা সাপটি না পাওয়ায় নিরাপত্তার স্বার্থে কক্ষ দুটি প্রায় এক মাস ধরে তালাবদ্ধ রয়েছে।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের একাডেমিক ভবন, আবাসিক হল, শিক্ষক-কর্মকর্তা ডরমেটরি, কেন্দ্রীয় মসজিদের আশপাশ ও রাস্তা ঝোপঝাড়ে ভরে গেছে। সেগুলোই শিয়াল-কুকুর ও বিষাক্ত সাপ-পোকামাকড়ের অভয়ারণ্য হয়ে পড়েছে। ফলে প্রচণ্ড গরমে এসব বিষধর সাপ প্রতিনিয়ত ঝোপঝাড় থেকে বের হচ্ছে। এ

এমনকি সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জীবানুবাহী এডিস মশার প্রজনন ও বিস্তাররোধেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, শিয়াল-কুকুরের পর সাপের উপদ্রবে ক্যাম্পাসে চলাচলে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিয়মিত আগাছা পরিষ্কার না করায় সাপের উপদ্রব বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে একেবারেই উদাসীন।

কথা বললে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার সচিব মো. আলী আহসান জাগো নিউজকে বলেন, জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এডিস মশা বিস্তাররোধে সিটি করপোরেশন থেকে আজ স্প্রে করা হবে।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। সূত্র : জাগোনিউজ২৪

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa