Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নাম আদর্শ কলেজ, তবে নেই পাঠদানের পরিবেশ
বিভাগীয় সংবাদ শিক্ষা

নাম আদর্শ কলেজ, তবে নেই পাঠদানের পরিবেশ

By rskaligonjnewsAugust 21, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয় আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। এমপিওভুক্তও হয়েছে কলেজটি। তবে, প্রতিষ্ঠার ২১ বছর পরও এর অবকাঠামোগত উন্নয়ন হয়নি। কলেজের নামে ‘আদর্শ’ শব্দটি থাকলেও সেখানে পাঠদানের আদর্শ পরিবেশ নেই। জরাজীর্ণ কক্ষে হয় ক্লাশ। অন্যান্য সুবিধা থেকেও বঞ্চিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

কলেজ

Advertisement
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহম্মদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে প্রায় এক একর জমির ওপর কলেজ ক্যাম্পাস। টিনের চাল ও টিনের বেড়ার ঘরে চলছে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম।

২০০৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) শাখায় শিক্ষার্থী আছেন ৩৫০ জন। সরকারি বেতনভুক্ত (এমপিও) নয়জন শিক্ষক ও ছয়জন কর্মচারী দিয়ে চলছে কলেজটি। এটি প্রতিষ্ঠা করেন বর্তমান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। তিনি মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা।

কলেজ প্রতিষ্ঠার পর ২১ বছরেও পাকা একাডেমিক ভবন হয়নি। টিনের চাল ও মাটির মেঝে। শ্রেণিকক্ষ ও অফিস রুম জরাজীর্ণ। কয়েক বছর আগে ঝড়ে উড়ে গেছে ঘরের চাল। সেটাও মেরামত করা হয়নি। ভাঙা ঘরের ল্যাব থেকে চুরি হয়ে গেছে কম্পিউটারগুলো।

এ কলেজ থেকে এইচএসসি (বিএমটি) পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ফল সন্তোষজনক। গত তিন বছরে পাসের হার প্রায় ৯০ ভাগ। ২০০৫ সাল থেকে এখানে এইচএসসি (বিএমটি) পরীক্ষার কেন্দ্র থাকলেও ভবন ও আসবাবপত্র না থাকায় পাশের আরেকটি কলেজে পরীক্ষা নেওয়া হয়।

কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন, মারুফ হাসান, নুরাইয়া, কাজল রেখা ও রেহেনা খাতুন আক্ষেপ করে বলেন, প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন গড়ে উঠলেও এই কলেজে তা হয়নি। নেই স্যানিটেশন ব্যবস্থা। সবুজ গাছপালায় ঘেরা মনোরম পরিবেশের বড় ক্যাম্পাস থাকলেও ভবন নেই।

কলেজের সহকারী অধ্যাপক রেজাউল হক বলেন, উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি সহায়তায় বহুতল ভবন হয়েছে। ব্যতিক্রম শুধু মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। ২০ জন শিক্ষার্থীও নেই, এমন কলেজে চারতলা একাডেমিক ভবন হলেও আমাদের কলেজে আজও ভবন হয়নি। জরাজীর্ণ টিনের ঘর ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি এলে পানি পড়ে। আমরা খুবই কষ্টে আছি।

অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি বলেন, কলেজটিতে ভবনের অভাবে সবাই কষ্টে আছেন। একটি ভবন নির্মাণের কাজ শুরু হবে। ইতোমধ্যে মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নৌকার দড়িটেনে পাড়াপাড় হয় মানুষ!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa