Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ নারী কাউন্সিলর রত্না ৩৪ বছর বয়সে করলেন এসএসসি পাস
পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ শিক্ষা

নারী কাউন্সিলর রত্না ৩৪ বছর বয়সে করলেন এসএসসি পাস

By rskaligonjnewsAugust 10, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: নীলফামারীতে ৩৪ বছর বয়সে এসএসসি পাস করেছেন রত্না রানী নামের এক নারী কাউন্সিলর। এ বছর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।

নারী কাউন্সিলর রত্না

গত সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে রত্না রানী জিপিএ-৩.৫৫ পেয়েছেন।

রত্না রানী নীলফামারী শহরের নিউ বাবুপাড়া এলাকার বাসিন্দা। বিবাহিত জীবনে তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ২০২২ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নীলফামারী পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

Advertisement

রত্না রানী বলেন, পড়াশোনার শেষ নেই বা বয়স নেই। অষ্টম শ্রেণির সনদ নিয়ে নির্বাচন করে বিজয়ী হওয়ার পর পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। ইচ্ছে আছে এইচএসসি ও উচ্চতর ডিগ্রী অর্জন করার।

তিনি আরও বলেন, ২০০৬ সালে আমার মা মারা যান। তখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি। এরপর বিয়ে হয়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ফের পড়াশোনা শুরু করি। এতে আমার স্বামী, শাশুড়ি ও পৌরসভার মেয়র অনেক সহযোগিতা করেছেন।

রত্নার স্বামী শ্রী তারাকান্ত রায় বলেন, তার এমন অর্জনে আমি অনেক খুশি। তার পড়াশোনার ইচ্ছে দেখেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছিল। সে ভালোভাবে পাস করেছে। যতদূর সে পড়তে চায় তাকে পড়াবো।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল বলেন, রত্নার এমন সাফল্যে আমরা সবাই খুশি। মানুষের ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ায় বয়স কোনও বাধা নয় সেটা তিনি প্রমাণ করেছেন। তার জন্য সব সময় দোয়া থাকবে।

নৌকাবাইচে আটকায় কয়েক হাজার নারী-পুরুষের চোখ

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa