Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস নিজ পড়ার টেবিলে চিপস খেতে খেতে অঙ্ক কষছিলেন আবরার
ক্যাম্পাস শিক্ষা

নিজ পড়ার টেবিলে চিপস খেতে খেতে অঙ্ক কষছিলেন আবরার

By Shamim RezaOctober 9, 2019Updated:October 9, 20192 Mins Read

1

Advertisement
জুমবাংলা ডেস্ক : নিজের পড়ার টেবিলে বসে রবিবার সন্ধ্যায় অঙ্ক কষছিলেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এর মাঝেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ডেকে নিয়ে যান। এর পর নিজের রুমে আর ফিরতে পারেননি তিনি। শেষ করতে পারেননি সেই অঙ্ক। তার আগেই মিলে যায় জীবনের অঙ্ক। তার মৃত্যুশোকে মুহ্যমান গোটা দেশ। হ’ত্যার বিচারের দাবিতে শিক্ষাঙ্গনগুলোয় চলছে বিক্ষোভ।

গতকাল মঙ্গলবার সকালে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে গিয়েও দেখা যায়, আবরারের পড়ার টেবিলে খোলা পড়ে আছে তার ‘ইলেক্ট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস’ বইটি। পাশেই ক্যাপ খোলা কলম। একটি খাতায় অসমাপ্ত অঙ্ক। সহপাঠীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে রুম থেকে ডেকে নেওয়ার আগে তিনি পড়ার টেবিলেই ছিলেন। তার বই-খাতা দেখিয়ে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। জানালেন, আবরার কখনো কারও সঙ্গে উচ্চবাচ্যে কথাও বলত না। সব সময় লেখাপড়ায় মগ্ন থাকত।

নকি বিকালে অন্যরা খেলাধুলায় গেলেও সে রুমে বসে ক্লাসের অ্যাসাইমেন্ট সম্পন্ন করত। সন্ধ্যায় পড়ার টেবিলে বসে চিপস খেতে পছন্দ করত আববার। সেদিনও এক প্যাকেট চিপস নিয়েই বসেছিল পড়ার টেবিলে। খোলা চিপসের প্যাকেটটিও পড়ে রয়েছে।

বিছনায় সবুজ রঙের বেডশিটের ওপর এলোমেলোভাবে পড়ে আছে মায়ের দেওয়া কাঁথাটি। একপাশে পড়ে আছে মোবাইল চার্জার। খাটের নিচে ধূসর রঙের ট্রাংক, তার ওপর সাদা রঙে ইংরেজিতে লেখা ‘ফাহাদ’। রুমের একপাশে পড়ে আছে তার ব্যবহৃত নীল রঙের বালতি-মগটিও। পড়ার টেবিলে পড়ে আছে সাধারণ জ্ঞানচর্চার কিছু বই, রবীন্দ্র রচনাসমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্রসহ সাহিত্যের আরও কিছু বই, টিস্যু পেপার, কলমদানি। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র আবরার ফাহাদ সাহিত্য পড়তেও পছন্দ করতেন।

একজন সহপাঠী জানান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের একটি বিষয় হচ্ছে ‘ইলেক্ট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস’। বইটির ৫৯ পৃষ্ঠার কনটিনিউয়াস টাইম সিস্টেম সাফটার-২ অধ্যায় অনুশীলন করছিলেন আবরার। এ সময়ই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। ছাত্রলীগ নেতাদের ডাকে সাড়া দিয়ে গণিতের খাতাটা খোলা রেখেই তিনি চলে যান। আবরারের রুমের বড় ভাই মিজানুর রহমান বলেন, ‘রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি টিউশনি থেকে ফিরি। আসার পর আবরার সালাম দেয়। আমি পোশাক পাল্টে ওয়াশরুমে যাই। পরে দেখি কয়েকজন এসে তাকে নিয়ে গেল। তার সঙ্গে আমার সেটাই শেষ দেখা।’ কথা শেষ করতে পারলেন না মিজানুর, কান্নায় ভেঙে পড়েন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa