আসন্ন জাতীয় নির্বাচনের সময় মোবাইল আর্থিক সেবা (এমএফএস)-এর অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিকাশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ডিজিটাল লেনদেনভিত্তিক অপরাধ শনাক্ত করা, এর প্রতিরোধ ও অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে আইনের আওতায় আনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচনে এমএফএস

Advertisement

সম্প্রতি এপিবিএন হেডকোয়ার্টার্সের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশ-এর উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান।

এছাড়া, উপ-মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ নজরুল ইসলাম, এনডিসি, উপ-মহা পুলিশ পরিদর্শক (অপারেশন্স) ড. মোঃ আল মামুনুল আনছারী, বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.)-সহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নির্বাচনে এমএফএস

কর্মশালায় এমএফএস প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের প্যাটার্ন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধী চক্র শনাক্তকরণ এবং ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত পদ্ধতিতে গ্রাহকের অর্থ উদ্ধার, অপহরণ ও প্রতারণামূলক লেনদেন প্রতিরোধের উপায় এবং জরুরি ভিত্তিতে বিকাশ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তদন্ত কার্যক্রমে দ্রুত ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে বিকাশ-এর সঙ্গে যোগাযোগের প্রাতিষ্ঠানিক চ্যানেলসমূহও কর্মশালায় তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ

রেকর্ড ছোঁয়ার পর হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

এই প্রশিক্ষণের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ডিজিটাল আর্থিক অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও তথ্য বিনিময় প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের সময় ডিজিটাল লেনদেনভিত্তিক সম্ভাব্য অপরাধ প্রতিরোধে এ ধরনের প্রস্তুতিমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মশালায় প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.