জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো মেন্ডেট নেই ।

Advertisement

সোমবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী কোনো রোড ম্যাপ না থাকায় বিএনপি হতাশ।

শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের

তিনি বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। সমস্যা বাড়বে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো প্রকার বাধা দিচ্ছে না।

সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.