ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা- সোফানা আক্তার (৪৫) ও শিউলি আক্তার (৫৫)। এ ঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আছুরিঘাট এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃত দুই নারী উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল ও তার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আমরা হাসপাতালে রয়েছি। আইনি প্রক্রিয়া
শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.