জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৫ বছর ধরে পুকুরে অবৈধভাবে আটকে রাখা একটি কুমির উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরহাজারী গ্রামের এক পুকুর থেকে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের একটি দল কুমিরটি উদ্ধার করে।

নোয়াখালীতে ৩৫ বছর ধরে পুকুরে আটকে রাখা কুমির উদ্ধার

জানা যায়, ৩৫ বছর ধরে উপজেলার চরহাজারী গ্রামের কুমির আলা বাড়ির পুকুরে অবৈধভাবে আটকে রাখা হয় লোনা পানির কুমিরটিকে। কুমিরের নাম অনুসারে বাড়িটি পরিচিতি লাভ করে কুমির আলা বাড়ি হিসেবে। বছর খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি নজরে আসে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের। এরপর শনিবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিট। সেখানে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে নোয়াখালী উপকূলীয় বন কর্মকর্তার কার্যালয় নিয়ে যাওয়া হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘গত বছর ফেসবুকের মাধ্যমে বিষয়টি আমরা অবগত হই। উদ্ধার করা কুমিরটি ৫০ বছর বয়সী এবং এর ওজন প্রায় ১০০ কেজি। এখান থেকে কুমিরটি চট্টগ্রামের সাফারি পার্কে নিয়ে চিকিৎসা শেষে অবমুক্ত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর উপকূলীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা প্রমুখ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.