জব ডেস্ক: সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রতিষ্ঠানটি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ১০ ক্যাটাগরির পদে একাধিক জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: অডিটর

পদসংখ্যা: ২

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: স্নাতক ডিগ্রি। নিরীক্ষা ও হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞতাসহ বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি ২৫ শব্দ থাকতে হবে।

৩. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৬

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি ২৫ শব্দ থাকতে হবে।

Advertisement

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি ২০ শব্দ থাকতে হবে।

৫. পদের নাম: রেকর্ড কিপার

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৬. পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৭. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ভারী ও হালকা যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।

৮. পদের নাম: ফটোকপি অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১৮

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ডুপ্লিকেটিং মেশিন/ ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৯. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৫

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

১০. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। শারীরিকভাবে যোগ্য হতে হবে। ভালো চাকরির রেকর্ডসহ অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ২৫ মার্চ ২০২০ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে। কোটায় সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ফেসবুক লাইভে সার্টিফিকেট পোড়ানো তরুণীকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.