Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল পানামা: অফুরন্ত মাছ, গাছ আর প্রজাপতির দেশ
ট্র্যাভেল মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

পানামা: অফুরন্ত মাছ, গাছ আর প্রজাপতির দেশ

By Yousuf ParvezNovember 29, 2024Updated:November 29, 20243 Mins Read

পানামা সেন্ট্রাল আমেরিকার একটি দেশ। মানচিত্রে এই দেশের আকার অনেকটা ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। পানামা নামের অর্থ অফুরন্ত মাছ, গাছ আর প্রজাপতির দেশ। অন্য অনেক নামের মতো এটি নিয়েও বিভিন্ন মতবাদ চালু আছে। এই যেমন কেউ বলেন অফুরন্ত মাছ পাওয়া যায়, এমন একটি জেলে গ্রামের নামানুসারেই এই নাম। কেউবা বলেন, নামটি এসেছে স্থানীয় প্রজাতির এক গাছের নাম থেকে।

পানামা

Advertisement

আবার কেউ কেউ বলেন, এখানকার প্রথম আগন্তুকেরা আগস্ট মাসে এসেছিল বলে চারদিকে প্রচুর প্রজাপতি দেখে এই নাম দেয়। যাহোক, শেষ পর্যন্ত সব বিতর্কের অবসান ঘটায় এই দেশের শিক্ষা মন্ত্রণালয়। প্রচলিত সব মতের সমন্বয় ঘটিয়ে এরা অফুরন্ত মাছ, গাছ আর প্রজাপতি নামটিকেই স্বীকৃতি দেয়।

পানামার পতাকাবাহী কোপা এয়ারলাইনস নিউইয়র্ক থেকে পানামা হয়ে কোস্টারিকা যায়। যেহেতু পানামা সিটি কোপা এয়ারলাইনসের অপারেটিং হাব, তাই এরা এখানে যাত্রাবিরতির সুবিধা দেয়। অর্থাৎ যাত্রীরা চাইলে এক টিকিটে, এক খরচেই বিরতি নিয়ে পানামা সিটিতে থাকতে বা ঘুরতে পারেন। এটা অনেকটা আমাদের দেশে একসময় প্রচলিত ‘এক টিকিটে দুই ছবি’র মতো। অর্থাৎ এক যাত্রাতেই আরেকটি নতুন জায়গা ঘোরা হয়ে যায়।

পানামা নামটি শুনলেই প্রথমেই মনে আসে পানামা খালের কথা। মানুষের তৈরি এ রকম দুটি বড় খালের উদাহরণ পৃথিবীতে আছে। একটি মিসরের সুয়েজ খাল, আরেকটি পানামা খাল। মাত্র ৮২ কিলোমিটার লম্বা এই পানামা খালের সুবাদেই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যেতে জাহাজ চলাচলের দূরত্ব অনেক কমে গেছে। যুক্তরাষ্ট্রের কিছু জায়গা থেকে এই দূরত্ব ৮ হাজার থেকে ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত কমে গেছে।

পানামা

এটি মানুষের তৈরি একসময়ের এক মেগা প্রজেক্ট। সবাই জানি যে যুক্তরাষ্ট্রের অধীনেই পানামা খাল তৈরি হয়েছে। তবে কাজটি কিন্তু প্রথম শুরু করেছিল ফরাসিরা। ১৮৮১ সালে শুরু করে ১৮৯৪ সালেই কাজ বন্ধ করতে বাধ্য হয় ইয়েলো ফিভার ও ম্যালেরিয়ার কারণে, যাতে আনুমানিক ২২ হাজার শ্রমিকের জীবনও চলে গিয়েছিল। যুক্তরাষ্ট্র ১৯০৪ সালে কাজটি আবার শুরু করে এবং ১০ বছর পর, অর্থাৎ ১৯১৪ সালে এর নির্মাণকাজ শেষ হয়।

পানামা নামটি শুনলে অনেকে অবশ্য আর্থিক কেলেঙ্কারির গন্ধও পায়, অর্থাৎ ফাঁস হয়ে যাওয়া বিখ্যাত পানামা পেপারের কথা মনে করে। পৃথিবীর অনেক নামীদামি মানুষের নামই এতে এসেছে। কর ফাঁকি, শেল কোম্পানি, অর্থ পাচার—এসব কেলেঙ্কারি আরকি। আমাদের দেশের কয়েকজন মহাজনের নামও নাকি এই পেপারে এসেছে। এক হিসেবে গরিব দেশের মানুষ হয়ে পানামা পেপারে নিজেদের মানুষদের নাম দেখাটাও হয়তো গর্বেরই বিষয়!

পানামা সিটির এই বিমানবন্দর কোপা এয়ারলাইনসের অপারেটিং হাব হওয়ায় এখানে এদের একটি বড় লাউঞ্জ আছে। প্রায়োরিটি পাস ব্যবহার করে রাতের খাবার খেতে লাউঞ্জে ঢুকি। এখানে বসার ব্যবস্থা ভালো, শান্ত রুম, টিভি রুম, রেস্টরুম, মিটিং রুম, টয়লেট—সবই ঝকঝকে, তকতকে।

খাবার বলতে লাতিন আমেরিকার প্রচলিত কিছু খাবার। যদিও আমার ভালো লেগেছে আমাদের দেশের প্যাটিস ও পুলি পিঠার মতো দেখতে ভেতরে চিকেন দেওয়া এম্পানাদাস। খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে নির্ধারিত গেটে পৌঁছে যাই। গন্তব্য এবার সেন্ট্রাল আমেরিকায় সুখী মানুষের দেশ হিসেবে পরিচিত কোস্টারিকা। পানামার অফুরন্ত মাছ, গাছ আর প্রজাপতি দেখার সুযোগ হবে আপনার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa