
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর পাসের হার কিছুটা কমেছে। তবে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা। ২০১৯ সালে কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৮৭.১৬ শতাংশ। এ বছর তা কমেছে ২ শতাংশের মতো। গেল বছর জিপিএ ৫ পেয়েছিল ৮৭৬৪ জন; এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৫-এ।
এর আগে রবিবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের ফলাফল বিবরণীর বিভিন্ন দিক তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান।
তথ্যমতে, এ বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বোর্ডের আওতাধীন ৬টি জেলার বিভিন্ন স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৯৪ দশমিক ৪১ শতাংশ হারে কৃতকার্য হয়েছে ৭৬ হাজার ৯৬৪ ছাত্রী। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৫ হাজার ৩৩০ জন। পক্ষান্তরে কুমিল্লা বোর্ডে ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৩১। কৃতকার্য ছাত্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৬। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৪ হাজার ৯১৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



